News Flash

  • Home
  • দেশ
  • “ছড়ি ঘুরিয়ে সংগঠন করা যাবে না“, কড়া বার্তা অভিষেকের
Image

“ছড়ি ঘুরিয়ে সংগঠন করা যাবে না“, কড়া বার্তা অভিষেকের

রানাঘাট, ১৭ ডিসেম্বর (হি. স.) : হলদিয়ার পর রানাঘাটে দাঁড়িয়েও দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, তৃণমূল কংগ্রেস করতে গেলে ছড়ি ঘুরিয়ে সংগঠন করা যাবে না। যোগ্যদের বঞ্চিত করা যাবে না।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের যে গুটিকয়েক এলাকায় তৃণমূল খারাপ ফল করেছিল, সেগুলির মধ্যে একটি হল রানাঘাট লোকসভা কেন্দ্র। এর অন্যতম কারণ এই এলাকাটি মতুয়া অধ্যুষিত। এই মতুয়া অধ্যুষিত এলাকায় পঞ্চায়েতে দলের হাল ফেরাতে মরিয়া অভিষেক। শনিবার তিনি বলেন, “ঠিকাদারি করলে তৃণমূল করা যাবে না। হয় ঠিকাদারি করুন, নয় তৃণমূল করুন।’’

এদিন রানাঘাটের সভা থেকে তাই দলীয় কর্মীদের দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে গিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের সাফ কথা, তৃণমূল স্তরে দুর্নীতি করলে তৃণমূলের টিকিট পাওয়া যাবে না। টিকিট পাওয়ার জন্য কারও লবিবাজি করার দরকার নেই বলেও আশ্বস্ত করেছেন অভিষেক।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্ট বলে দিচ্ছেন, দুর্নীতিহীন, স্বচ্ছ্ব ভাবমূর্তি ছাড়া টিকিট দেওয়া হবে না। পঞ্চায়েত স্তরে দুর্নীতির একটা বড় মাধ্যম ঠিকাদারি। দলীয় কর্মীদের সেই ঠিকাদারি নিয়েই এবার সতর্ক করে দিলেন অভিষেক।

রানাঘাটের সভায় তিনি বলেন,”বেইমানি করলে কাউকে ছেড়ে কথা বলব না। ছড়ি ঘুরিয়ে রাজনীতি করলে তৃণমূলের টিকিট পাওয়া যাবে না। পঞ্চায়েত স্তরে প্রার্থী হতে হলে মানুষের কাজ করতে হবে। এলাকায় জনপ্রিয়তা থাকতে হবে।” অভিষেকের সাফ কথা, “ঠিকাদারি করলে তৃণমূলের টিকিট পাওয়া যাবে না। অনেকে আছেন স্ত্রীকে প্রার্থী করে নিজে ঠিকাদারি করেন। না হয় নিজে প্রার্থী হয়ে স্ত্রীর নামে ঠিকাদারি করেন। সেসব চলবে না।”

Releated Posts

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026

ঘুষ মামলায় রেলের পণ্য ক্লার্ককে চার বছরের কারাদণ্ড, জরিমানাও করল সিবিআই আদালত

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ঘুষ নেওয়ার মামলায় উত্তরপ্রদেশের রায়বরেলি জেলার দরিয়াপুর জংশন রেলস্টেশনের তৎকালীন গুডস ক্লার্ক দুর্গেশ বাহাদুর…

ByByNews Desk Jul 31, 2026

পূর্ববর্তী তৃণমূল সরকারের সময় লিজে দেওয়া জমির ব্যবহার খতিয়ে দেখবে রাজ্য সরকার

কলকাতা, ৩১ জুলাই (আইএএনএস): পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বেসরকারি সংস্থাগুলিকে লিজে দেওয়া জমির বর্তমান…

ByByNews Desk Jul 31, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের ঘনিষ্ঠদের ১২টি ঠিকানায় ইডির হানা

কলকাতা, ৩১ জুলাই (আইএএনএস): গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026

ওড়িশায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত প্রায় ৬ লক্ষ মানুষ

ভুবনেশ্বর, ৩০ জুলাই (আইএএনএস): ওড়িশায় বন্যা পরিস্থিতি বৃহস্পতিবারও উদ্বেগজনক রয়ে গেছে। জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া, ফসলের ক্ষতি…

ByByNews Desk Jul 30, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top