News Flash

  • Home
  • প্রধান খবর
  • গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক আগামী ২১শে
Image

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক আগামী ২১শে

কলকাতা, ১৭ ডিসেম্বর (হি. স.) : গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে আগামী ২১ ডিসেম্বর বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন দুপুর তিনটে থেকে নবান্ন সভাঘরে এই প্রস্তুতি বৈঠক হবে।

নবান্ন সূত্রে খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী মেলার প্রস্তুতি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন। এমনকী গঙ্গাসাগর মেলার আগে চলতি ডিসেম্বর অথবা জানুয়ারি মাসের প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সাগরে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখার কথা। সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য প্রশাসন।

নবান্ন সূত্রে খবর, বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ১৮টি দফতরের প্রধান সচিব ও অতিরিক্ত সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। উপস্থিত থাকতে বলা হয়েছে কলকাতা পুরসভার কমিশনার এবং দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসককেও।

করোনা পরিস্থিতি কাটিয়ে আগামী বছর ৯ জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা শুরু হতে চলেছে। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। আগের বছরের তুলনায় এবার মেলায় ভিড় আরও বাড়বে বলেই মনে করছেন প্রশাসনের আধিকারিকরা। সেই ভিড়ের কথা মাথায় রেখে এবার নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করতে চাইছে প্রশাসন।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top