News Flash

  • Home
  • দেশ
  • কোটি কোটি টাকার জালিয়াতির দায়ে মুম্বইয়ে ধৃত মূল চক্রীকে আনা হচ্ছে কলকাতায়
Image

কোটি কোটি টাকার জালিয়াতির দায়ে মুম্বইয়ে ধৃত মূল চক্রীকে আনা হচ্ছে কলকাতায়

কলকাতা, ১৬ ডিসেম্বর (হি. স.) : লোন অ্যাপের মাধ্যমে কলকাতার এক বাসিন্দাকে ঠকানোর অভিযোগে মুম্বইয়ে গ্রেফতার হয়েছেন দুবাইয়ের বাসিন্দা সোনিয়া খারাটমল। অভিযুক্তকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

কলকাতা পুলিশ সূত্রে খবর, চলতি বছরের শুরুতে কলকাতার এক বাসিন্দার সঙ্গে লোন অ্যাপের মাধ্যমে প্রতারণা করার অভিযোগ ওঠে এক চক্রের বিরুদ্ধে। পরে অভিযোগকারীর ফোন থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে ব্ল্যাকমেলও করা হয়। হুমকি দেওয়া হয়, টাকা না দিলে তাঁর সমস্ত তথ্য ফাঁস করে দেওয়া হবে। অভিযোগ পেয়ে তদন্তে নেমে একটি বড় চক্রের সন্ধান পায় পুলিশ। মূলচক্রী হিসাবে সোনিয়ার নাম উঠে আসে। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা এবং গত ৬ মাস ধরে তিনি দুবাইয়ে। ডিসি সাইবার ক্রাইমের অনুরোধে জুলাই মাসে সোনিয়ার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়। এরপর বৃহস্পতিবার বোনের বিয়েতে যোগ দিতে মুম্বইয়ে আসতেই সোনিয়াকে আটক করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। ওই দিনই তাঁকে অন্ধেরির এক আদালতে পেশ করা হয়।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top