News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিখোঁজ যুবতীর পচাগলা মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ
Image

নিখোঁজ যুবতীর পচাগলা মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷  নিখোঁজের ৯ দিনের মাথায় রাস্তার পাশের জঙ্গল থেকে উদ্ধার হয় এক যুবতীর মৃতদেহ৷ গত ৭ ডিসেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় যুবতী লিপিকা দেববর্মা৷ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পরেও পরিবারের সদস্যরা থানায় কোন অভিযোগ জানায়নি৷ শেষ পর্যন্ত শুক্রবার জিরানীয়া থানার অন্তর্গত হরিজয় চৌধুরী পাড়া এলাকায় জঙ্গলে দুর্গন্ধ বেরুলে খবর দেওয়া হয় পুলিশে৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে পচাগলা অবস্থায় রয়েছে এক যুবতীর মৃতদেহ৷ কিন্তু সেই সময় পরিচয় জানা সম্ভব হয়নি৷ শেষে এলাকায় খবর ছড়িয়ে পড়তেই নিখোঁজ যুবতীর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসে৷ দীর্ঘ সময় লাগে মৃতদেহ সনাক্ত করতে৷ তার অভিযোগ এলাকার বাসিন্দা পেশায় গারি চালক সুকু দেববর্মা লিপিকাকে হত্যা করেছে৷ এই ঘটনায় তদন্তে নামে পুলিশ৷ একটি মামলা নিয়েছে জিরানীয়া থানার পুলিশ৷

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top