News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির মসনদে একবছর পূর্ণ করলেন অরবিন্দ কেজরিওয়াল
Image

দিল্লির মসনদে একবছর পূর্ণ করলেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি, (হি.স.) : দিল্লির মসনদে একবছর পূর্ণ করলেন অরবিন্দ কেজরিওয়াল| গত বছর ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রিত্বের শপথ নিয়েছিলেন তিনি|
গত একবছরে তাঁর সফলতা এবং ব্যর্থতা নিয়ে সমালোচকরা যখন চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত, তখন অন্য মেজাজেই রবিবারের দিনটি পালনের সিদ্ধান্ত নিলেন আপ সুপ্রিমো| দলীয় নেতা মন্ত্রীদের সঙ্গে বৈঠক নয়, জনতার দরবারে ধরা দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি| শুধু মুখ্যমন্ত্রীই নন, আম আদমির অভাব-অভিযোগের কথা শুনবেন তাঁর ক্যাবিনেটের বাকি সদস্যরাও| জনতার ফোন কলের জবাব দেবেন তাঁরা| জনতার প্রতিক্রিয়া জানার পাশাপাশি সরকারের এক বছরের রিপোর্ট কার্ডও প্রকাশ্যে তুলে ধরা হবে| সকাল ১১টা মিছিলের মধ্যে দিয়ে শুরু হবে আজকের কর্মসূচি| এরপর এনডিএমসি কনভেনশন সেন্টারে বসবেন মন্ত্রীরা| সেখানে বসেই ফোনে মানুষের প্রশ্নের জবাব দেবেন তাঁরা| শুনবেন তাঁদের মতামতও|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top