News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেয়ে বিয়েতে দুসৃকতিদের তোলা দাবী, আক্রান্ত মহিলা থানার দ্বারস্থ
Image

মেয়ে বিয়েতে দুসৃকতিদের তোলা দাবী, আক্রান্ত মহিলা থানার দ্বারস্থ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ পুলিশের উপর আস্তা হারিয়ে সমাজদ্রোহীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে আদালতের দ্বারস্থ হল এক অসহায় মহিলা৷ আদালতে মামলা দায়ের করেন সাধনা সরকার দাস৷ আনন্দ নগরের বাসিন্দা সাধনা সরকার দাসের মেয়ের বিয়ে ছিল ৪ ডিসেম্বর৷ বিয়ের প্রাক মুহূর্তে এলাকার কিছু সমাজদ্রোহী সাধনা সরকার দাসের নিকট ৫০ হাজার টাকা দাবি করে৷ যদি এই টাকা তিনি না দেন তাহলে মেয়ের বিয়ে বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেয় সমাজদ্রোহীরা৷ সাধনা সরকার দাস সমাজদ্রোহীদের জানান তিনি ঋণ করে মেয়ের বিয়ে দিচ্ছেন, এত টাকা তিনি তাদের দিতে পারবেন না৷ এরই মধ্যে বিয়ের দিন সকালে সাধনা সরকার দাস মাছ-মাংস ক্রয় করতে বাজারে যাওয়ার পর ওনাকে সমাজদ্রোহীরা টেনে হিচরে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ৷ বাধ্য হয়ে সাধনা সরকার দাস পুলিশের দ্বারস্থ হন৷ কিন্তু পুলিশের কাছ থেকে তিনি কোন সহযোগিতা পাননি৷ শেষ পর্যন্ত ৪ ডিসেম্বর সাধনা সরকার দাসের মেয়ের বিয়ে হয়৷ সাধনা সরকার দাস জানান তিনি পুলিশের দ্বারস্থ হয়ে কোন বিচার পাননি৷ তাই তিনি ন্যায় বিচারের দাবীতে আদালতের দ্বারস্থ হয়েছেন৷

Releated Posts

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন পূর্ব গান্ধীগ্রাম, চরম ভোগান্তিতে এলাকাবাসী

আগরতলা, ২৮ এপ্রিল: আজ সকালের অল্প বৃষ্টিতেই চরম ভোগান্তির ছবি সামনে এল বামুটিয়া বিধানসভার অন্তর্গত পূর্ব গান্ধীগ্রাম পঞ্চায়েত…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ, পূর্ব থানায় ডেপুটেশন অটো শ্রমিকদের

আগরতলা, ২৭ এপ্রিল: ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ তুলে সোমবার আগরতলার পূর্ব থানায় ডেপুটেশন জমা দিল…

ByByReshmi Debnath Apr 27, 2026

টিটিএএডিসি-তে নিয়োগ দুর্নীতির অভিযোগে সরব প্রদেশ কংগ্রেস, তদন্ত ও স্বচ্ছ নিয়োগের দাবি

আগরতলা, ২৭ এপ্রিল: টিটিএএডিসি-তে সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র…

ByByReshmi Debnath Apr 27, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত সাব্রুমের পানবাগান, চাষিদের মাথায় হাত

সাব্রুম, ২৭ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আছড়ে পড়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে…

ByByReshmi Debnath Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top