নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ মদমত্ত অবস্থায় প্রতিবেশী দুই বাড়ির বিবাদ থামাতে গিয়ে গুরুতর আহত হয় অপর প্রতিবেশী৷ ঘটনা আমতলীর বাবুল চৌমুহনী এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাতে এলাকার দুই প্রতিবেশীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে মারপিট শুরু হয়৷ ঘটনা প্রত্যক্ষ করে বাবুল আচার্য নামে অপর প্রতিবেশী বিবাদ থামাতে এগিয়ে গেলে নকুল দাস নামে এক হামলাকারী বাবুলের মাথায় ভারী কিছু দিয়ে সজোরে আঘাত করে৷ সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে পড়লে বাবুলকে তার বাড়ির লোকজন আমতলী হাসপাতালে নিয়ে যায়৷ আঘাত গুরুতর হওয়ায় তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়৷ হামলাকারী নকুল দাস পলাতক৷ ঘটনার একটি মামলা নেয় পুলিশ৷
বিবাদ থামাতে গিয়ে গুরুতর জখম প্রতিবেশী
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















