News Flash

  • Home
  • খেলা
  • রঞ্জি ক্রিকেট : গুজরাটকে বাগে পেয়েও ক্যাচ ছাড়ার খেসারত দিল ত্রিপুরা
Image

রঞ্জি ক্রিকেট : গুজরাটকে বাগে পেয়েও ক্যাচ ছাড়ার খেসারত দিল ত্রিপুরা

গুজরাট: ২৭১

ত্রিপুরা: ১/০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর।।  গুজরাটকে বাগে পেয়েও কাজের কাজ কিছুই হলো না ত্রিপুরার। মাত্র ৩৩ রানের মধ্যে প্রথম সারির ৫ উইকেটের পতন গুজরাটের। এক্কেবারে খাদের কিনারা থেকে টীম-টাকে টেনে তোলা। পাঞ্চালের অধিনায়কোচিত ভূমিকা। দলকে বিপদ মুক্ত করা। প্রথম প্রয়াসে সতীর্থ প্যাটেলকে জিইয়ে রেখে রান সংগ্রহে সহযোগিতা করা। এতটুকু সাফল্য আসে নি। ব্যক্তিগত ৩৫ রানে করণ প্যাটেল দীপক  ক্ষৈত্রীর বলে ঋদ্ধিমানের হাতে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলে এবার অধিনায়ক পাঞ্চাল জুটি বাঁধে সি.টি গজার সঙ্গে. একেবারে মুশকিল আসান। ব্যক্তিগত শতকের উল্লাস তো রয়েছেই, উপরন্তু দলকে এক প্রকার চ্যালেঞ্জিং স্কোরে এনে দাঁড় করানোর দুর্দান্ত নৈপুণ্য দেখালো অধিনায়ক পাঞ্চাল। ১৭৬ বল খেলে ২১টি বাউন্ডারি সহযোগে ১১১ রান করে সেই মুড়াসিংয়ের কাঙ্খিত পঞ্চম শিকার হয়ে প্যাভেলিয়নে ফিরলে গুজরাট আর বেশিদূর এগোতে পারেনি। রঞ্জি ট্রফির চার দিবসীয় ম্যাচ। আগরতলার এমবিবি স্টেডিয়ামে সফরকারি গুজরাট টসে হারলেও প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায়। শুরুতেই ঝটকা, ৩৩ রানের মধ্যে পাঁচ উইকেটের পতন। অবশেষে অধিনায়ক পাঞ্চাল, প্যাটেল ও গজা-দের ব্যাটিং নৈপুণ্যে দল ৭৫ ওভার ৩ বল খেলে ২৭১ রানে প্রথম ইনিংস শেষ করে। গজা ১১৭ বল খেলে আটটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে ৬৮ রান পায়। তবে রাজ্যদলের ফিল্ডারদের একাধিকবার ক্যাচ মিস্ হওয়ার কারণে মাঝপথে পাঞ্চাল, প্যাটেল পুনর্জীবন না পেলে দলের স্কোর দেড়শ’ পেরোনো মুশকিল ছিল। রাজ্য দলের বোলার মনিশঙ্কর মুরাসিং পাঁচটি উইকেট তুলে নেয় ৭৪ রানের বিনিময়ে। এছাড়া, রজত দে দুইটি এবং রানা দত্ত, পারভেজ সুলতান ও  দীপক ক্ষৈত্রী পেয়েছে একটি করে উইকেট। দিনের খেলার অন্তিম সময়ে রাজ্য দল ব্যাট করতে নেমে এক ওভার খেলার সুযোগ পায়। কোনও উইকেট না হারিয়ে ১ রান সংগ্রহ করেছে। নাইট ওয়াচম্যানের ভূমিকায় রয়েছেন বিশাল ঘোষ ও বিক্রম কুমার দাস।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top