News Flash

  • Home
  • Uncategorized
  • আবু হাসেম খান চৌধুরী: পশ্চিমবঙ্গে ১০০ থেকে ১২৪টি আসন দাবী করবে কংগ্রেস
Image

আবু হাসেম খান চৌধুরী: পশ্চিমবঙ্গে ১০০ থেকে ১২৪টি আসন দাবী করবে কংগ্রেস

abu hasem khan chaudhuryমালদা, ১২ ফেব্রুয়ারি (হি.স): জোট হলে পশ্চিমবঙ্গে ১০০ থেকে ১২৪টি আসন দাবী করবে কংগ্রেস| মালদায় একথা বলেছেন প্রদেশ কংগ্রেস নেতা দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালু)| তবে আসন ভাগাভাগি নিয়ে কোনও সমস্যায় হবে না, সেকথাও বলেন ডালুবাবু| তিনি বলেন, এই সরকারকে হঠাতে জোট আমাদের করতেই হবে| তাতে যদি আত্ম বিলদান দিতে হয় তাও দিব| ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে সোনিয়া গান্ধি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতাদের তলব করেছেন| আশা করছি জোটের বার্তা সেই দিনই আমরা সোনিয়া গান্ধির কাছ থেকে পেয়ে যাব| বৃহস্পতিবার মালদার পুরনো সার্কিট হাউসে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় সঙ্গে একপ্রস্ত আলোচনা হয়েছে| তিনি চাইছেন এরাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরোধী ভোট যাতে ভাগ না হয়| প্রাক্তন বিচারপতি এই কথাটি ভীষণ গুরুত্বপুর্ণ| কারণ, বিরোধী ভোট ভাগ হলে তৃণমূল সরকারকে সরানো যাবে না| আমরা প্রাক্তন বিচারপতিকে বলেছি প্রদেশ কংগ্রেস নেতারা সকলেই চাইছেন বিরোধী ভোট যাতে ভাগ না হয়| তারজন্যই জোট প্রসঙ্গে উঠে এসেছে| সাংসদ ডালুবাবু বলেন, আমরা খুব খুশি রাজ্য বামফ্রন্টের আলোচনা হয়েছে বৃহস্পতিবার| তাতে জোট করার বিষয়ে রাজ্য বামফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছে| এখন শুধু অপেক্ষা| জোটে যাওয়া নিয়ে কারা আলোচনা শুরু করবে বা কারা প্রস্তাব দিবে এই প্রসঙ্গে ডালুবাবু বলেন, বামফ্রন্টের তরফ থেকেও প্রস্তাব দিলে আমরা সেই প্রস্তাবে সাড়া দিব| অথবা আমারও তাদেরকে আলোচনায় বসার প্রস্তাব সাড়া দিতে পারি| শুনেছি রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু কংগ্রেসের কাছ থেকে প্রস্তাব চেয়েছেন আলোচনায় বসার| প্রদেশ নেতৃত্ব এই বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন খুব শীঘ্রই| তারা আগে ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে রয়েছে|
ডালুবাবু আরও বলেন, আশা করছি পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা হয়ে যাবে সাধারণ বাজেট পেশ হওয়ার পরেই| এরই মধ্যে আমাদের আসন ভাগাভাগির বিষয়টি সেরে ফেলতে হবে| সেই কাজ দলের তরফ থেকে বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে| জোট পর্ব মিটে গেলে তৃণমূলের বহু বিধায়ক কংগ্রেসের যোগ দিবে বলে আশাবাদি ডালুবাবু|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top