ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর।।বার্ষিক পুরস্কার বিতরণ ১১ ডিসেম্বর। রাজ্য দাবা সংস্থার। সংস্থা আয়োজিত মরশুমে বিভিন্ন প্রতিযোগতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে ওই দিন। প্রায় শতাধিক দাবারুকে ওইদিন পুরস্কৃত করা হবে। উল্লেখ্য রাজ্য সংস্থার বার্ষিক পুরস্কার বিতরণী উপলক্ষে ওইদিনই হবে রাজ্য প্রাইজমানি ব্লিটজ দাবা প্রতিযোগিতা। ১০ রাউন্ডের হবে খেলা। ওই দিন সকাল ৯ টায় শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। আসর শেষে বিকেল ৩ টায় এন এস আর সি সি-র চেস কোচিং সেন্টার হলে শুরু হবে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবছর মোট ১০ টি বিভাগে হয়েছিল রাজ্য আসর। ওই ১০ টি বিভাগ থেকে ৯৯ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে দাবাড়ুদের পাশাপাশি অভিভাবক এবং সংশ্লিষ্ট ক্রীড়া প্রেমীদেরও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য উদ্যোক্তা কমিটির সচিব অভিজিৎ ঘোষ অনুরোধ করেছেন।

রাজ্য দাবার পুরস্কার বিতরণ আগামীকাল
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















