News Flash

  • Home
  • খেলা
  • বিদেশি ফুটবলারদের দর্শনীয় খেলা বীরেন্দ্রকে সাত গোল ফরোয়ার্ডের
Image

বিদেশি ফুটবলারদের দর্শনীয় খেলা বীরেন্দ্রকে সাত গোল ফরোয়ার্ডের

ফরওয়ার্ড: ৭

বীরেন্দ্র ক্লাব: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর।।বড় ব্যবধানে জয় পেয়ে মনোবল বাড়িয়ে নিলো ফরোয়ার্ড ক্লাব।  শুক্রবার ‘‌শ্যাম সুন্দর কোং জুযেলার্স’‌ চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে বীরেন্দ্র ক্লাবকে চিড়ে খেলো সদ্য শিল্ডে দ্বিতীয় স্থানাধিকারী ফরোয়ার্ড ক্লাব। ম্যাচে ৭-‌০ গোলে জয়লাভ করে ফরোয়ার্ড। এদিকে আসরের তৃতীয় হ্যাট্রিক করার গৌরব অর্জন করলেন ফরোয়ার্ড ক্লাবের বিদেশি ফুটবলার চিজুবা ক্রিস্টোফার। এদিন উমাকান্ত মিনি স্টেডিয়ামে ক্রিস্টোফার পারফরম্যান্স ছিলো ননদনীয়। একা ক্রিস্টোফারই যেনও চিড়ে খেলেন প্রতিপক্ষ বীরেন্দ্র ক্লাবকে। সীমিত শক্তি দিয়েই এদিন ম্যাচে লড়াই করার চেষ্টা করেন বীরেন্দ্র ক্লাবের ফুটবলাররা। তবে দুর্ভাগ্য তাদের। সব কিছু করলো সুজিত ঘোষের ছেলেরা কিন্তু  ম্যাচের আসল কাজ গোলটাই পেল না। চেষ্টায় খামতি রাখেননি বীরেন্দ্র-‌র ফুটবলাররা। তবে কিছুতেই গোলের সন্ধান মিলছিলো না তাদের। অপরদিকে একের পর এক গোল আদায় করতে থাকে ফরোয়ার্ড ক্লাব। প্রথমার্ধে চার গোল হাসিল করে নিলো সুভাষ বসু-‌র ছেলেরা। বীরেন্দ্র শিবির শুন্য। বিরতির পর আবারও গোলের নেশায় বুদ দুই বিদেশি ফরোয়ার্ডের। একই ভাবে গোটা দলও ভরসা সূচক ফুটবল খেলতে থাকে। যার ফলে ওই অর্ধে আরো তিন গোল আদায় করে নেয় ফরোয়ার্ড। সাত গোল হজম করে আর ম্যাচে ঘুরে দাঁড়াবার কোনো রসদই খুঁজে পেলেন না বীরেন্দ্র ক্লাব। সুবাদে  ফরোয়ার্ড ক্লাব ৭-০ গোলের ব্যবধানে হারিয়ে দিলো বীরেন্দ্র ক্লাবকে। বিজয়ী দলের হয়ে বাকি গোল গুলো করেন ভিদাল ও নুয়ানযা। ম্যাচের সেরা ফুটবলার হলেন ফরোয়ার্ডের চিজুবা ক্রিস্টোফার। তার হাতে আর্থিক পুরস্কার তুলে দিলেন সিনিয়র রেফারি বিশ্বজিৎ সাহা। ম্যাচটি পরিচালনা করলেন রেফারি তাপস দেবনাথ।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top