News Flash

  • Home
  • বিদেশ
  • তিন দিনের সফরে সৌদি আরবে যাচ্ছেন চিনের প্রেসিডেন্ট
Image

তিন দিনের সফরে সৌদি আরবে যাচ্ছেন চিনের প্রেসিডেন্ট

রিয়াদ-বেজিং, ৭ ডিসেম্বর (হি. স.) : তিন দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে যাচ্ছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে চিন-আরব সম্মেলন এবং চিন-জিসিসি সম্মেলনে যোগ দেবেন তিনি।বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছানোর কথা তার। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সম্পর্কের দোটানার মধ্যে চিনের প্রেসিডেন্টের এ সফর আলাদা বার্তা দিচ্ছে। সৌদির বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, সফরকালে দ্বিপক্ষীয় সম্মেলনে যোগ দেবেন চিনা প্রেসিডেন্ট। সৌদি বাদশাহ সালমানের সভাপতিত্বে সম্মেলনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

বেশ কিছু সূত্র বলছে, সফরকালে চিন-আরব সম্মেলন এবং চিন-জিসিসি সম্মেলনে যোগ দেবেন শি জিনপিং। চিন-আরব সম্মেলনে অন্তত ১৪টি আরব দেশের রাষ্ট্রপ্রধানেরা অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

আরব কূটনীতিকদের মতে, জিনপিংয়ের এ সফরকে আরব-চিন সম্পর্কের ‘মাইলস্টোন’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। রাশিয়ার তেলের মূল্য বেঁধে দেওয়ার চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো। ইউক্রেনে হামলার জবাবে এ চেষ্টা চালাচ্ছে তারা। সৌদিকে তেল উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু সৌদি সেটা না শুনে উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, সৌদি রাশিয়ার কথা শুনছে।-

Releated Posts

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ এনএসএ অজিত ডোভালের, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

আবু ধাবি, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রবিবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ…

ByByNews Desk Apr 26, 2026

‘বিপজ্জনক পেশা’: একাধিক মার্কিন প্রেসিডেন্টের উপর হামলার নজির, চার জন নিহত

নিউ ইয়র্ক, ২৬ এপ্রিল (আইএএনএস): “এটি একটি বিপজ্জনক পেশা”—সাম্প্রতিক হামলার প্রসঙ্গে এমন মন্তব্যই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।…

ByByNews Desk Apr 26, 2026

হাম সংকটে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতা উন্মোচিত: রিপোর্ট

ঢাকা, ২৫ এপ্রিল(আইএএনএস): হাম টিকার সংকটকে কেন্দ্র করে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার গভীর সংকটের চিত্র সামনে এসেছে। একটি সাম্প্রতিক রিপোর্টে…

ByByNews Desk Apr 25, 2026

তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠতায় চীনের ওপর নির্ভরতা কমাতে পারে ভারত: রিপোর্ট

নয়াদিল্লি, ২৫ এপ্রিল(আইএএনএস): তাইওয়ানের সঙ্গে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করলে চীনের ওপর তার নির্ভরতা কমাতে সাহায্য করতে…

ByByNews Desk Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top