ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর।। জাতীয় জিমন্যাস্টিক্স এবার কেরালায়। ৫৭তম জুনিয়র ন্যাশনাল আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ – ২০২২ কেরালার তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩০ ডিসেম্বর থেকে তা শুরু হয়ে চার দিনব্যাপী এই জাতীয় আসর চলবে ২ জানুয়ারি পর্যন্ত। ত্রিপুরা জিমন্যাস্টিক্স এসোসিয়েশনের তত্ত্বাবধানে রাজ্য দল সেখানে অংশগ্রহণ করবে বলে স্থির হয়েছে। রাজ্য দল গঠনের উদ্দেশ্যে আগামী ১২ ডিসেম্বর সকাল ৯ টায় রাজধানীর নেতাজি সুভাষ রিজিওনাল কোচিং সেন্টারে জিমন্যাস্টিক্স হল-এ এক সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হবে। প্রতিভাবান ইচ্ছুক জিমন্যাস্ট-রা, বিশেষ করে বালকদের ক্ষেত্রে যাদের জন্ম সাল ২০০৫ অথবা ২০০৬; বালিকাদের ক্ষেত্রে জন্ম সাল ২০০৭, ২০০৮ অথবা ২০০৯; তারাই প্রয়োজনীয় কাগজপত্র সহ সিলেকশন ট্রায়ালে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে। ত্রিপুরা জিমন্যাস্টিক্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তথা দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।

জাতীয় জিমন্যাস্টিক্স কেরালায় রাজ্যদলের সিলেকশন ট্রায়াল ১২ই
Tags:
Releated Posts
লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান
লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…
ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা
নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…


















