News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় জিমন্যাস্টিক্স কেরালায় রাজ্যদলের সিলেকশন ট্রায়াল ১২ই
Image

জাতীয় জিমন্যাস্টিক্স কেরালায় রাজ্যদলের সিলেকশন ট্রায়াল ১২ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর।। জাতীয় জিমন্যাস্টিক্স এবার কেরালায়। ৫৭তম জুনিয়র ন্যাশনাল আর্টিস্টিক জিমন্যাস্টিক্স  চ্যাম্পিয়নশিপ – ২০২২ কেরালার তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩০ ডিসেম্বর থেকে তা শুরু হয়ে চার দিনব্যাপী এই জাতীয় আসর চলবে ২ জানুয়ারি পর্যন্ত। ত্রিপুরা জিমন্যাস্টিক্স এসোসিয়েশনের তত্ত্বাবধানে রাজ্য দল সেখানে অংশগ্রহণ করবে বলে স্থির হয়েছে। রাজ্য দল গঠনের উদ্দেশ্যে আগামী ১২ ডিসেম্বর সকাল ৯ টায় রাজধানীর নেতাজি সুভাষ রিজিওনাল কোচিং সেন্টারে জিমন্যাস্টিক্স হল-এ এক সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হবে। প্রতিভাবান ইচ্ছুক জিমন্যাস্ট-রা, বিশেষ করে বালকদের ক্ষেত্রে যাদের জন্ম সাল ২০০৫ অথবা ২০০৬; বালিকাদের ক্ষেত্রে জন্ম সাল ২০০৭, ২০০৮ অথবা ২০০৯; তারাই প্রয়োজনীয় কাগজপত্র সহ সিলেকশন ট্রায়ালে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে। ত্রিপুরা জিমন্যাস্টিক্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তথা দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top