News Flash

  • Home
  • খেলা
  •  বিজয় মার্চেন্ট : জয়ের লক্ষ্যে আসাম ব্যাকফুটে থেকেও আশাবাদী ত্রিপুরা
Image

 বিজয় মার্চেন্ট : জয়ের লক্ষ্যে আসাম ব্যাকফুটে থেকেও আশাবাদী ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর।।চালকের আসনে আসাম। ব্যাকফুটে ত্রিপুরা। সুরাটে বিজয় মার্চেন্ট ট্রফি তিন দিবসীয় ম্যাচ। পরাজয়ের গন্ধ ছড়িয়ে পড়েছে ত্রিপুরা শিবিরে। চতুর্থ ইনিংসে ১১৬ রান তাড়া করা, আসামের অনূর্ধ্ব ১৬ ক্রিকেটারদের কাছে তেমন দুরূহ কাজ নিশ্চয়ই নয়। তবুও ত্রিপুরার বোলারদের দিকে তাকিয়ে টিম ম্যানেজমেন্ট। অনিশ্চয়তার খেলা ক্রিকেট। ভাগ্যের চাকা ঘুরে গেলে বোলারও পারে খেলার মোড় ঘুরিয়ে দিতে। বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব ১৬ তিন দিবসীয় ক্রিকেট ম্যাচ চলছে ত্রিপুরা ও আসামের মধ্যে। সুরাটের খোলবার জিমখানা গ্রাউন্ডে। দ্বিতীয় দিনের খেলা শেষে ইতিমধ্যে ত্রিপুরা ১১৬ রানে এগিয়ে রয়েছে। আসাম তাদের দ্বিতীয় ইনিংসে এই ১১৬ রান কে তাড়া করতেই আগামীকাল অন্তিম দিনে মাঠে নামবে। দিনভর অন্তত ৯০ ওভারের খেলা রয়েছে। সরাসরি জয় আসামের হাতের মুঠোয়। তবুও ত্রিপুরার বোলাররা বিশেষ করে প্রথম ইনিংসের মতো রিয়াদ, অভীক, রাকেশ এবং শুভজিৎ-রা অকস্মাৎ জ্বলে উঠতে পারলে হয়তো শতরানের মধ্যে আসামকে রুখে জয় হাসিল করা যেতে পারে। উল্লেখ্য, ত্রিপুরা তাদের প্রথম ইনিংসের ১৩৫ রানের জবাবে আসাম আজ, বুধবার ১৫০ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে আরমান্দ জাফরি (৩৬) এবং ওয়াসিম আকরাম হক (২৩) দলকে মূলতঃ লিড এনে দেয়। ত্রিপুরার রিয়াদ হোসেন ৫০ রানে ৬টি উইকেট তুলে নিয়ে বেশ সাফল্য পেয়েছে। এছাড়া, অভিক পাল ও রাকেশ রুদ্র পাল পেয়েছে দুটি করে উইকেট। জবাবে ত্রিপুরা ১৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৬৩ ওভার ১ বলে ১৩১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে আয়ুস দেবনাথ এর ৩৫ রান এবং ওপেনার দেবাংশু দত্তের ২২ রান কিছুটা উল্লেখযোগ্য। আসামের প্রাঞ্জল পাল ৩৬ রানে পাঁচটি উইকেট পেয়েছে। সংক্ষিপ্ত স্কোর: ত্রিপুরার প্রথম ইনিংসে ১৩৫ রান, দ্বিতীয় ইনিংসে ১৩১ রান। আসাম প্রথম ইনিংসে ১৫০ রান।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top