News Flash

  • Home
  • দিনের খবর
  • কর্ণাটকসরকারেরমহারাষ্ট্রেরধৈর্যপরীক্ষাকরাউচিতনা: শরদপাওয়ার
Image

কর্ণাটকসরকারেরমহারাষ্ট্রেরধৈর্যপরীক্ষাকরাউচিতনা: শরদপাওয়ার

মুম্বই, ৬ ডিসেম্বর (হি.স.) : কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই সরকারের মহারাষ্ট্রের ধৈর্যের পরীক্ষা করা উচিত নয় বলে মনে করেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির(এনসিপি) সভাপতি শরদ পাওয়ার। তিনি বলেন, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ভাসবরাজ বোমাইয়ের উস্কানিমূলক বক্তব্যের জন্য আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে মহারাষ্ট্র ও কর্ণাটকের সীমান্তবর্তী গ্রামগুলিতে। এটা শুধু মহারাষ্ট্রের জন্যই নয়, দেশের জন্যও উদ্বেগজনক। শরদ পাওয়ার বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি দুই রাজ্যের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হয় তবে তিনি নিজেই বেলাগাভি পরিদর্শন করবেন।

শরদ পাওয়ার মঙ্গলবার সাংবাদিকদের বলেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর উচিত সব দলের নেতাদের বৈঠক ডেকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা। আমরা জানতে পেরেছি যে উপমুখ্যমন্ত্রী কর্ণাটকের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন কিন্তু কিছুই হচ্ছে না। এই বিষয়টি বন্ধ করতে উভয় রাজ্যের মুখ্যমন্ত্রীদের কথা বলতে হবে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। শরদ পাওয়ার বলেন, তিনি সমস্ত দলের সাথে আলোচনা করে এই বিষয়টি সংসদে উত্থাপন করতে চলেছেন।শরদ পাওয়ার আরও বলেন, গত সপ্তাহ থেকে উভয় রাজ্যের অবাধ বক্তব্য অব্যাহত রয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী অপ্রয়োজনীয় বিবৃতি দিয়ে এই আক্রমণগুলিকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন যখন মহারাষ্ট্রের মানুষের মনোভাব ধৈর্যশীল। এই পুরো ঘটনায় কেন্দ্রীয় সরকার দর্শকের ভূমিকা পালন করছে, যা ঠিক নয়।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top