News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জনজাতিদের মানসিক দিক থেকে উন্নত হতে হবে ঃ মন্ত্রী রামপদ
Image

জনজাতিদের মানসিক দিক থেকে উন্নত হতে হবে ঃ মন্ত্রী রামপদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ জনজাতিদের মানসিক দিক থেকে উন্নত হতে হবে৷ সরকারী চাকুরী মানেই বসে বসে সময় নষ্ট করা নয়৷ মঙ্গলবার আগরতলা টাউন হলে এ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কথা বললেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জামাতিয়া৷ জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে মঙ্গলবার প্রাথমিক ক্লাসের জন্য সম্পূরক শিক্ষার অধীনে বিশেষ কোচিং সেন্টারগুলির টিউটর এবং তত্ত্বাবধায়ক ও মনিটরিং কমিটির সভাপতিদের নিয়ে একদিবসীয় অভিযোজন কার্যক্রম অনুষ্ঠিত হয়৷ টাউন হলে একদিবসীয় অভিযোজন কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী রামপদ জমাতিয়া৷ উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ অতুল দেববর্মা, জনজাতি কল্যাণ দপ্তরের সচিব এল টি ডার্লং, বুনিয়াদী শিক্ষা অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য , জনজাতি কল্যাণ দপ্তরের অতিরিক্ত অধিকর্তা এ এইচ জমাতিয়া সহ অন্যান্যরা৷ প্রাথমিক ক্লাসের জন্য সম্পূরক শিক্ষার অধীনে বিশেষ কোচিং সেন্টার গুলির  টিউটর এবং তত্ত্বাবধায়ক ও মনিটরিং কমিটির সভাপতিদের ভূমিকা গুরুত্ব পূর্ণ৷ প্রতিমাসে ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের নিয়ে বৈঠক করতে হবে৷ তাদের দায়িত্ব কি সেই সম্পর্কে অবগত করতে হবে৷ এদিন অনুষ্ঠানের পর কোচিং সেন্টার গুলির টিউটর এবং সভাপতিদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়৷ জনজাতি মেধাবী ছাত্রীদের হাতে ট্যাব তুলে দেন অতিথিরা

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top