News Flash

  • Home
  • দিনের খবর
  • মোদী-শাহের বিরুদ্ধে কমিশনে বিধিভঙ্গের নালিশ জানাতে পারে কংগ্রেস
Image

মোদী-শাহের বিরুদ্ধে কমিশনে বিধিভঙ্গের নালিশ জানাতে পারে কংগ্রেস

আহমেদাবাদ, ৫ ডিসেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ জানাতে পারে কংগ্রেস। দ্বিতীয় দফা তথা শেষদিনে ভোটদানের সময় রোড শোয়ের মতো জনতার দিকে হাত নেড়ে হেঁটে যাওয়ার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, এভাবে রোড শো নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত নির্বাচন কমিশনের। কংগ্রেস মুখপাত্র পবন খেরা সোমবার বলেন, ভোট চলাকালীন বিজেপি প্রচার চালিয়েছে। অমিত শাহকে গুজরাতের এক এমপির সঙ্গে হাঁটতে দেখা যাচ্ছে। ওই এমপি তখনও প্রচারের জন্য স্লোগান দিয়ে যাচ্ছিলেন।

শুধু তাই নয় দেশের প্রধানমন্ত্রী ভোটকেন্দ্রে যাওয়ার পথে প্রায় আড়াই ঘণ্টা রোড শো করেন বলে অভিযোগ কংগ্রেসের। খেরা বলেন, আমার এর বিরুদ্ধে কমিশনে যাব। প্রসঙ্গত, সোমবার সকালেই গান্ধীনগর রাজভবন থেকে প্রধানমন্ত্রী বেরিয়ে পৌঁছে যান ভোটগ্রহণ কেন্দ্রে। প্রায় রোড শোয়ের কায়দায় জনতার দিকে হাত নাড়তে নাড়তে নিশান সরকারি বিদ্যালয়ের ভোটকেন্দ্রের দিকে এগিয়ে যেতে থাকেন তিনি। চারপাশে ছিল তাঁর নিরাপত্তারক্ষীরা। ভোট দেওয়ার সময়ও প্রচারের সিকিভাগ সুযোগও হাতছাড়া করতে নারাজ তিনি। অন্যদিকে, শিলাজ অনুপম বিদ্যালয়ে সকাল সকাল ভোট দেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।
ভোটদানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য কমিশনকে ধন্যবাদ জানান। একইসঙ্গে অবাধ ও সুষ্ঠু ভোটপর্বের জন্য নির্বাচন কমিশনকেও অভিনন্দন জানাতে চাই।

Releated Posts

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top