News Flash

  • Home
  • বিদেশ
  • প্রয়াত কল্লোলিনী তিলোত্তমার ফরাসি ‘কবি’ ডমিনিক লাপিয়ের
Image

প্রয়াত কল্লোলিনী তিলোত্তমার ফরাসি ‘কবি’ ডমিনিক লাপিয়ের

সেন্ট ট্রোপেজ (ফ্রান্স), ৫ ডিসেম্বর (হি. স.) : প্রয়াত হলেন ডমিনিক লাপিয়ের। এই ফরাসি লেখক এবং ভারত অনুরাগীর মৃত্যুর খবর সোমবার ঘোষণা করেছেন তাঁর স্ত্রী। তিনি জানিয়েছেন, ‘৯১ বছর বয়সে, বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়’।

১৯৩১ সালের ৩০ জুলাই, চ্যাটেলাইলোনে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর উপন্যাস ১৯৮৫ সালের ‘দা সিটি অফ জয়’ কলকাতার একজন রিকশাচালকের কষ্টের কথা বর্ননা করেছে। বইটি সাফল্য পায়। কয়েক লক্ষ প্রতিলিপি বিক্রি হয়েছিল। এটির উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র মুক্তি পায় ১৯৯২ সালে। এখানে অভিনয় করেন প্যাট্রিক সোয়েজ এবং পরিচালনার দায়িত্বে ছিলেন রোল্যান্ড জোফ।লাপিয়ের তার ‘সিটি অফ জয়’ থেকে পাওয়া রয়াল্টির টাকা ভারতের বিভিন্ন মানবিক প্রকল্পে দান করেন। ২০০৫ সালে, তিনি এই বইয়ের পাঠকদের এবং সিনেমার দর্শকদের ধন্যবাদ দিয়ে জানান, ‘‘প্রাপ্ত অর্থে ২৪ বছরে কুষ্ঠরোগে আক্রান্ত ৯,০০০ শিশুর যত্ন এবং ১০ লক্ষ যক্ষ্মা রোগীর রোগ নিরাময় করা সম্ভব হয়েছে’।

ল্যাপিয়ের এবং আমেরিকান লেখক ল্যারি কলিন্সের লেখা ছয়টি বইয়ের প্রায় ৫০ মিলিয়ন কপি বিক্রি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ‘ইজ প্যারিস বার্নিং?’ ১৯৬৫ সালে প্রকাশিত নন-ফিকশন বইটি ১৯৪৪ সালের অগস্ট মাস পর্যন্ত ঘটনাগুলি বর্ণনা করে। সেই সময় নাৎসি জার্মানি ফরাসি রাজধানীর নিয়ন্ত্রণ সমর্পণ করে। ফ্রান্সিস ফোর্ড কপোলা এবং গোর ভিদাল রূপালী পর্দায় ফুটিয়ে তোলেন।

‘ইজ প্যারিস বার্নিং?’-এর পরে, তিনি কলিন্সের সঙ্গে একসঙ্গে কাজ চালিয়ে যান। এই জুটি লিখেছেন ‘অর আই উইল ড্রেস ইউ ইন মৌরনিং” (১৯৬৮), ‘ও জেরুজালেম’ (১৯৭২), ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’ (১৯৭৫), ‘দ্য ফিফথ হর্সম্যান’ (১৯৮০), এবং থ্রিলার ‘ইজ নিউ ইয়র্ক বার্নিং?’

Releated Posts

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top