News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহারাষ্ট্রে শীঘ্রই ইউনিফর্ম সিভিল কোড কার্যকর হবে: দেবেন্দ্র ফড়নবিস
Image

মহারাষ্ট্রে শীঘ্রই ইউনিফর্ম সিভিল কোড কার্যকর হবে: দেবেন্দ্র ফড়নবিস

মুম্বই, ১ ডিসেম্বর (হি.স.) : মহারাষ্ট্রে শীঘ্রই অভিন্ন দেওয়ানী বিধি লাগু করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস । তবে মুখ্যমন্ত্রীই তা ঘোষণা করবেন।

এদিন দেবেন্দ্র ফড়নবীস সাংবাদিকদের বলেন, দেশের সমস্ত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমস্ত রাজ্যকে অভিন্ন সিভিল কোড আইন প্রয়োগ করতে বলেছেন। সেজন্য সব রাজ্যকেই এই বিষয়ে কোনও না কোনও সময় সিদ্ধান্ত নিতে হবে। সমস্ত রাজ্য তাদের সুবিধামত এটি বাস্তবায়ন করছে। মহারাষ্ট্রেও এটি কার্যকর করার কথা ভাবা হচ্ছে।
দেবেন্দ্র ফড়নবীস বলেন, গোয়াতে অভিন্ন সিভিল কোড কার্যকর করা হয়েছে এবং এটি উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং গুজরাটে প্রয়োগ করা হবে। মহারাষ্ট্রেও এর বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে এটি ঘোষণা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী ।

Releated Posts

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্বজুড়ে এআই ঝুঁকির মধ্যেও শক্তিশালী অবস্থানে ভারত: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উন্নত অর্থনীতির দেশগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত অতিমূল্যায়িত সম্পদের দরপতন হলে ভারত উপকৃত হতে পারে। এর…

ByByNews Desk Oct 3, 2026

ফর্ম-৭ আবেদন নিয়ে এফআইআর প্রত্যাহারের দাবি, কর্ণাটকের ডিজিপি-আইজিপি-র দ্বারস্থ বিজেপি

বেঙ্গালুরু, ৩ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকায় নাম সংক্রান্ত আপত্তি জানাতে ফর্ম-৭ জমা দেওয়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top