News Flash

  • Home
  • দিনের খবর
  • জি-২০-র সভাপতিত্ব গ্রহণ করল ভারত, পৌরোহিত্যে ২০২৩-এর ৩০ নভেম্বর অবধি
Image

জি-২০-র সভাপতিত্ব গ্রহণ করল ভারত, পৌরোহিত্যে ২০২৩-এর ৩০ নভেম্বর অবধি

নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.) : গৌরবের মুহূর্ত ভারতের জন্য, ১ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩০ নভেম্বর পর্যন্ত এক বছরের জন্য জি-২০-র সভাপতিত্ব গ্রহণ করল ভারত। সভাপতিত্বের সময় ভারত সমগ্র দেশের একাধিক স্থানে ৩২টি বিভিন্ন সেক্টরে প্রায় ২০০টি বৈঠক করবে। পরের বছর অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলনটি ভারত কর্তৃক আয়োজিত সর্বোচ্চ-প্রোফাইল আন্তর্জাতিক সমাবেশগুলির মধ্যে একটি হবে৷ জি-২০ সম্মেলনের সভাপতিত্ব গ্রহণে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারতের জি-২০ এজেন্ডা হবে অন্তর্ভুক্তিমূলক, উচ্চাভিলাষী ও কর্মমুখী।

জি-২০ হল বিশ্বের প্রধান উন্নত ও উন্নয়নশীল অর্থনীতির একটি আন্তঃসরকারি ফোরাম। জি-২০ হল আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ব্রিটেন, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত ১৯টি দেশ। সমষ্টিগতভাবে জি-২০ বিশ্বব্যাপী জিডিপির ৮৫ শতাংশ, আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশ এবং বিশ্বের জনসংখ্যার দুই-তৃতীয়াংশ।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top