News Flash

  • Home
  • দিনের খবর
  • হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রাস্তাতেই মৃত্যু পুদুচেরি মন্দিরের বিখ্যাত হাতি লক্ষ্মীর
Image

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রাস্তাতেই মৃত্যু পুদুচেরি মন্দিরের বিখ্যাত হাতি লক্ষ্মীর

পুদুচেরি, ৩০ নভেম্বর (হি. স.) : প্রাতর্ভ্রমণে বেরিয়ে মৃত্যু হল পুদুচেরির বিখ্যাত মন্দির মানাকুলা বিনয়গড়ে মন্দিরের হাতি লক্ষ্মীর । মনে করা হচ্ছে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিল ৩২ বছরের লক্ষ্মী । প্রিয় হাতির মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা।

বুধবার সকালে মাহুতের সঙ্গে রাস্তায় হাঁটতে বেরিয়েছিল হাতিটি। মাহুতের দাবি, হঠাৎই জ্ঞান হারায় লক্ষ্মী। হাতিটি অচৈতন্য হয়ে পড়ায় মাহুত মন্দির কর্তৃপক্ষকে খবর দেন। তড়িঘড়ি পশু চিকিৎসক নিয়ে এসে লক্ষ্মীর শারীরিক পরীক্ষা করা হয়। কিন্তু তত ক্ষণে মৃত্যু হয়েছিল তার। প্রিয় হাতির মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা।

মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, প্রতি দিন সকালে দুই মাহুতের সঙ্গে রাস্তায় হাঁটতে যেত লক্ষ্মী। বুধবারও হাঁটতে বেরিয়েছিল। কামাতচি আম্মান কোভিল স্ট্রিটের কাছে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে সে। বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, লক্ষ্মীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হত। কোনও রকম অসুস্থতার লক্ষণ ধরা পড়েনি তার। সম্প্রতি সব রকম শারীরিক পরীক্ষা করা হয়েছিল। রিপোর্ট স্বাভাবিক ছিল। ওই আধিকারিকের দাবি, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, হৃদ্‌রোগে মৃত্যু হয়েছে লক্ষ্মীর। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। লক্ষ্মীর দেহ ক্রেন দিয়ে তুলে মন্দিরে নিয়ে আসা হয়।

১৯৯৫ সালে মাত্র ৫ বছর বয়সে মানাকুলা মন্দিরে আনা হয়েছিল লক্ষ্মীকে। নম্র স্বভাবের জন্য সকল ভক্ত এবং মন্দিরের সমস্ত কর্মীর কাছে প্রিয় হয়ে উঠেছিল সে। লক্ষ্মীর মৃত্যুর খবর চাউর হতেই তাকে শ্রদ্ধা জানাতে দূরদূরান্ত থেকে হাজির হয় অগণিত ভক্ত। ভিড় সামলাতে পুলিশও মোতায়েন করা হয় মন্দির চত্বরে

Releated Posts

সিএএ-র আওতায় নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন হবে: অমিত শাহ

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস) : প্রতিবেশী দেশগুলিতে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া প্রকৃত…

ByBySandeep Biswas Jul 6, 2026

বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুন: মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের মৃত্যুদণ্ড নিশ্চিত করার আশ্বাস মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্তকে…

ByByNews Desk Jul 6, 2026

আরজি কর কাণ্ড: অভিযুক্ত তিন আইপিএস আধিকারিকের সাসপেনশন আরও ১২০ দিন বাড়ল

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস): কলকাতার সরকারি আর.জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ ২০২৪ সালের আগস্টে নারী চিকিৎসককে ধর্ষণ…

ByByNews Desk Jul 6, 2026

দাতিয়া বিধানসভা উপনির্বাচন ৩০ জুলাই, মনোনয়ন জমার শেষ দিন ১৩ জুলাই

দাতিয়া (মধ্যপ্রদেশ), ৬ জুলাই (আইএএনএস): ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) সোমবার মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সূচি ঘোষণা করেছে।…

ByByNews Desk Jul 6, 2026
Scroll to Top