News Flash

  • Home
  • দিনের খবর
  • ফিরোজাবাদে কারখানায় আগুনে তিনটি শিশু-সহ মৃত ৬, প্রাণে বাঁচলেন আরও ৩ জন
Image

ফিরোজাবাদে কারখানায় আগুনে তিনটি শিশু-সহ মৃত ৬, প্রাণে বাঁচলেন আরও ৩ জন

ফিরোজাবাদ, ৩০ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের ফিরোজাবাদের একটি কারখানায় আগুন লেগে তাতে ঝলসে মৃত্যু হয়েছে একই পরিবারের ৩ শিশু-সহ ৬ জনের। আহত হয়েছেন আরও তিন জন। মঙ্গলবার রাতে কারখানাটিতে আগুন লেগে যায়। ফিরোজাবাদের ওই বাড়ির নীচের তলায় ছিল ইনভার্টার তৈরির কারখানা। উপরের তলায় থাকত একটি পরিবার। মঙ্গলবার রাতে আচমকাই কারখানায় আগুন লেগে যায়।

কিছু ক্ষণের মধ্যেই আগুন পৌঁছয় উপরের তলায়, যেখানে একটি পরিবার বাস করে। সেই আগুনেই পরিবারের ছ’জনের ঝলসে মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে তিনটি শিশুও। সেই সময় বাড়িতে উপস্থিত আরও তিন আত্মীয় আগুনে ঝলসে গিয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। আড়াই ঘণ্টার চেষ্টায় দমকলের ১৮টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার মধ্যেই মৃত্যু হয়েছে কারখানার উপরের তলায় থাকা পরিবারের ৬ সদস্যের।

ফিরোজ়াবাদের পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। ঠিক কী কারণে আগুন তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। তিনি মৃতের পরিবারবকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top