News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লি যেতে নারাজ অনুব্রত ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ
Image

দিল্লি যেতে নারাজ অনুব্রত ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ

কলকাতা, ২৯ নভেম্বর (হি . স.) : ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। দ্রুত শুনানির আরজি জানিয়েছেন বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে। ২ ডিসেম্বর সেই মামলার শুনানি।

জামিনের আরজি নিয়ে আগেই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। এবার তাঁর বিরুদ্ধে দায়ের করা ইডির মামলার বিরোধিতা করে হাই কোর্টে গেলেন অনুব্রত। তাঁর দাবি, গরু পাচার সংক্রান্ত সমস্ত ঘটনা ঘটেছে বাংলায়। তাহলে কেন দিল্লিতে এনে তাঁকে জেরা করা হবে? এই প্রশ্ন তুলে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন ও সুপ্রিম কোর্টের নির্দেশের প্রসঙ্গ টানা হয়েছে।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আরজির প্রেক্ষিতের আদালত জানিয়েছিল, দিল্লি নয়, জেরা করা হোক কলকাতাতেই। যদিও ইডির আইনজীবীর পালটা দাবি, অভিষেকের বিষয়টা সম্পূর্ণ আলাদা। অনুব্রত তো ইতিমধ্যেই ধৃত। তাঁকে দিল্লি আনতে অসুবিধা কোথায়? এবার ইডির পালটা কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।

গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে ইতিমধ্যে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁকে দিল্লিতে নিয়ে যেতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই আরজি নিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউয়ের বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। পালটা দিল্লি হাই কোর্টে গিয়েছেন অনুব্রত। তাঁর হয়ে আবেদন জানিয়েছেন আইনজীবী তথা প্রাক্তন কংগ্রেস নেতা কপিল সিব্বল। চলতি সপ্তাহে দিল্লি হাই কোর্টে শুনানি হওয়ার কথা।

Releated Posts

জনগণনা ২০২৭: ১৭ মে থেকে গুজরাটে শুরু স্ব-গণনা, জুনে বাড়ি-বাড়ি তথ্য সংগ্রহ অভিযান

গান্ধীনগর, ১২ মে (আইএএনএস): আসন্ন জনগণনা ২০২৭-এর প্রস্তুতি জোরদার করতে গুজরাট সরকার বড় পদক্ষেপ নিচ্ছে। রাজ্যে ১.০৯ লক্ষেরও…

ByByTaniya Chakraborty May 12, 2026

আস্থা ভোটে অংশগ্রহণে নিষেধাজ্ঞায় চ্যালেঞ্জ, টিভিকে বিধায়কের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): তামিলাগা ভেট্রি কাঝাগম (টিভিকে)-এর বিধায়ক আর সিনিবাস সেতুপতির বিরুদ্ধে মাদ্রাজ হাই কোর্টের অন্তর্বর্তী নির্দেশের…

ByByTaniya Chakraborty May 12, 2026

তৃণমূল সমর্থন করলেই কি এখন বাংলায় হিংসা ও মৃত্যুর মুখে পড়তে হবে? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ১২ মে (আইএএনএস): বর্তমান বিজেপি-শাসিত পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করলেই কি হিংসা, নির্যাতন ও মৃত্যুর মুখে পড়তে…

ByByTaniya Chakraborty May 12, 2026

ভোটে পরাজয়ের পর ডিএমকের গুরুত্বপূর্ণ জেলা সম্পাদক বৈঠক ১৪ মে

চেন্নাই, ১২ মে (আইএএনএস): সদ্যসমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ডিএমকের পরাজয়ের পর দলীয় পরিস্থিতি পর্যালোচনায় গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল দল।…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top