News Flash

  • Home
  • দিনের খবর
  • বাইপাসে দুরন্ত গতিতে আসা গাড়ির ধাক্কা পুলিশকর্মীকে, আহত আরও এক পথচারী
Image

বাইপাসে দুরন্ত গতিতে আসা গাড়ির ধাক্কা পুলিশকর্মীকে, আহত আরও এক পথচারী

কলকাতা, ২৭ নভেম্বর (হি.স.) : বাঙুরের দিকে যাওয়ার পথে বেঙ্গল কেমিক্যালের কাছে ডিভাইডারে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মীকে ধাক্কা দেয় একটি গাড়ি । আহত পুলিশ কর্মী। দুমড়ে মুচড়ে গিয়েছে গোটা গাড়িটি। আহত হয়েছেন এক পথচারী।

সূত্রের খবর, গাড়িটি প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। এরপরও থামেনি গাড়ির গতি। সোজা গিয়ে ধাক্কা মারে ট্রাফিক পুলিশের এক কর্মীকে। এক পথচারীকেও ধাক্কা মারে। ইতিমধ্যেই আহত অবস্থায় ট্রাফিক পুলিশের এক কর্মী ও এক পথচারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনায় গাড়িটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির সামনে যে বনেটের অংশ রয়েছে সেটি সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। প্রাথমিক তদন্তে ট্রাফিক পুলিশের অনুমান, প্রচণ্ড গতিতে আসার ফলেই এই দুর্ঘটনা। গতির সামল দিতে না পেরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। সোজা ধাক্কা মারে ডিভাইডারে। ধাক্কার তীব্রতায় গাড়ির মধ্যে থাকা এয়ারব্যাগও খুলে য়ায়। যদিও গাড়ির চালকের বিষয়েও এখনও বিশদে কিছু জানা যায়নি। রবিবারের দুপুরে বাইপাসের উপর এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য তীব্র যানযটের সৃষ্টি হয় ওই এলাকায়। ইতিমধ্যেই পুলিশের তরফে ক্রেন এনে গাড়িটিকে অকুস্থল থেরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Releated Posts

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top