নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ রাজধানীর বটতলা বাজারে গঙ্গা আনয়ন ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর মহোৎসব৷ এবছর এই মহোৎসব ৪৬ তম বর্ষে পদার্পণ করেছে৷ আগামী ভোররাত থেকেই শুরু হবে হরিনাম সংকীর্তন৷ উৎসব পরিচালন কমিটির পক্ষ থেকে ভক্তবৃন্দের কাছে আবেদন জানানো হয়েছে উৎসবে সকলে শামিল হওয়ার জন্য৷ উৎসবকে কেন্দ্র করে নানা পরিকল্পনা গ্রহণ করেছে উৎসব পরিচালন কমিটি৷ উৎসব সর্বাঙ্গীন সুন্দরভাবে ও সুশৃংখলভাবে পরিচালনা করার জন্য উৎসব কমিটির পক্ষ থেকে বাজারের প্রতিটি ব্যবসায়ী সহ ক্রেতা-বিক্রেতা এবং ভক্ত প্রাণ মানুষের কাছে আহ্বান জানানো হয়েছে৷ রবিবার উৎসব কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়৷

বটতলা বাজারে শুরু হল গৌরাঙ্গ মহাপ্রভূর মহোৎসব
Releated Posts
অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ
বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…
টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর
আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…
পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…
ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়
আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…


















