নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরে তথাকথিত নিরাপত্তা বলয়ের মধ্যে চুরি ছিনতাই এর ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে৷ গতকাল রাতেও লাল বাহাদুর চৌমুহন এর একটি ফাস্টফুডের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ আগরতলা শহরে কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় চুরির ঘটনা ঘটলো লাল বাহাদুর চৌমুহনীতে৷ লাল বাহাদুর চৌমুহনিতে ফাস্টফুডের দোকানে চোরের দল হানা দেয় শনিবার রাতে৷ গরীব ব্যবসায়ীর পাঁচ হাজার টাকা নগদ ও গ্যাসের সিলিন্ডার নিয়ে যায় চোরের দল৷ সামনেই স্মার্ট সিটি সিসি ক্যামেরা লাগানো৷ এখন দেখার পুলিশ তদন্তে চোরকে পাকড়াও করতে পারে কিনা৷ স্মার্ট সিটিতে সিসি ক্যামেরা লাগানো থাকা সত্ত্বেও কিভাবে একের পর এক এ ধরনের চুরির ঘটনা ঘটে চলেছে তা নিয়ে ব্যবসায়ী মহলসহ সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ চুরি ছিনতাই এর ঘটনার জন্য পুলিশের নরম মনোভাবকেই দায়ী করেছে বিভিন্ন মহল৷ চুরি ছিনতাই ও আগরতলা শহর ও শহরতলী এলাকায় অসামাজিক কাজকর্ম বন্ধ করতে পুলিশের তৎপরতা আরো বাড়ানোর দাবি উঠেছে৷

রাজধানীর লাল বাহাদুর চৌমুহনীতে দোকানে চুরি
Releated Posts
সিআরপিএফের বিরুদ্ধে হামলা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্তের দাবি জেলা কংগ্রেসের
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ জুন : আগরতলায় কংগ্রেসের সাম্প্রতিক আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকদের উপর হামলা এবং মহিলা কর্মীদের…
স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…
ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ
আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ
আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…


















