News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজধানীর লাল বাহাদুর চৌমুহনীতে দোকানে চুরি
Image

রাজধানীর লাল বাহাদুর চৌমুহনীতে দোকানে চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরে তথাকথিত নিরাপত্তা বলয়ের মধ্যে চুরি ছিনতাই এর ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে৷ গতকাল রাতেও লাল বাহাদুর চৌমুহন এর একটি ফাস্টফুডের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ আগরতলা শহরে কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় চুরির ঘটনা ঘটলো লাল বাহাদুর চৌমুহনীতে৷ লাল বাহাদুর চৌমুহনিতে ফাস্টফুডের দোকানে চোরের দল হানা দেয় শনিবার রাতে৷ গরীব ব্যবসায়ীর পাঁচ হাজার টাকা নগদ ও গ্যাসের সিলিন্ডার নিয়ে যায় চোরের দল৷ সামনেই স্মার্ট সিটি সিসি ক্যামেরা লাগানো৷ এখন দেখার পুলিশ তদন্তে চোরকে পাকড়াও করতে পারে কিনা৷ স্মার্ট সিটিতে সিসি ক্যামেরা লাগানো থাকা সত্ত্বেও কিভাবে একের পর এক এ ধরনের চুরির ঘটনা ঘটে চলেছে তা নিয়ে ব্যবসায়ী মহলসহ সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ চুরি ছিনতাই এর ঘটনার জন্য পুলিশের নরম মনোভাবকেই দায়ী করেছে  বিভিন্ন মহল৷ চুরি ছিনতাই ও আগরতলা শহর ও শহরতলী এলাকায় অসামাজিক কাজকর্ম বন্ধ করতে পুলিশের তৎপরতা আরো বাড়ানোর দাবি উঠেছে৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top