News Flash

  • Home
  • দেশ
  • কাকদ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ১০ ছাত্রী
Image

কাকদ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ১০ ছাত্রী

কলকাতা, ২৬ নভেম্বর (হি.স.) : কাকদ্বীপের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত ১০ ছাত্রী। তাদের সকলেরেই কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে। এরা সকলেই দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ গভর্নমেন্ট স্পনসর্ড আশ্রম টাইপ হাইস্কুল ফর গার্লসের ছাত্রী। জানা গিয়েছে স্কুল বিল্ডিংয়ে বৈদ্যুতিক ত্রুটির কারণে সম্পূর্ণ বিল্ডিংটিতে বিদ্যুৎ প্রবাহ শুরু হয় । সেই সময় জখম হয় ১০ জন ছাত্রী।

ছাত্রীদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাস্থলে এসে পৌঁছেছেন বিদ্যুৎ বিভাগের আধিকারিকেরা। কীভাবে গোটা বিল্ডিংটিতে বিদ্যুৎ প্রবাহ হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেয় কাকদ্বীপ থানার পুলিশ। কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে সকল ছাত্রী সুস্থ রয়েছে।

কর্তৃপক্ষ জানায়, এখানে মোট ১৯৭ ছাত্রী পড়াশোনা করে। শনিবার ওই বিল্ডিংয়ে একটি পাম্প মেশিন চালানোর সময় ঘটে বিপত্তি। তড়িঘড়ি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপরে আহত ছাত্রীদের উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে৷

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top