টোকিও, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিল জাপান| আজ সোমবার এক বিবৃতিতে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন জাপানের ক্যাবিনেট সচিব ইউশিহাইদে সুগা| তিনি জানান, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কড়া পদক্ষেপ নিতে চলছে টোকিও| উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে সম্মত হয়েছে চিনও| ফলে কিমের দেশ অর্থাত্ উত্তর কোরিয়ার বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সুগা| যদিও রবিবারই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পরই পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে ছিলেন বিদেশমন্ত্রী ফুমিও কিশিদা| এবার একেবারে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিল জাপান|
ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিল জাপান
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















