ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর।। পদক বিজয়ী কুংফু খেলোয়াররা আগরতলায় ফিরেছেন। উত্তরপ্রদেশের লখণৌতে সদ্য সমাপ্ত ১৪ তম জাতীয় কুংফু প্রতিযোগিতায় ত্রিপুরার খেলোয়াররা দারুন সাফল্য অর্জন করেছে। তিনটি স্বর্ণ, পাঁচটি রৌপ্য ও আটটি ব্রোঞ্জ পদকসহ মোট ১৬ টি পদক নিয়ে রাজ্য দলের খেলোয়াড়রা আজ রেলপথে আগরতলায় ফিরে এসেছেন। এবারকার জাতীয় আসরে এডউইন দেববর্মা, সুদীপ ভৌমিক স্বরূপা শীল স্বর্ণপদক পেয়েছে। অহানি দেববর্মা, শিয়ারী দেববর্মা, সমরেশ দেববর্মা, অগাস্ট দেববর্মা রৌপ্য পদক পেয়েছে। এছাড়া, দিয়া দে, সঞ্চিতা দেবনাথ, চন্দ্র মিতা রায়, সরূপা শীল, অমিত দেববর্মা, জোসেফ দেববর্মা, সাহিল দেববর্মা, আমচায় দেববর্মা পেয়েছে ব্রোঞ্জ পদক। রাজ্য সংস্থার সম্পাদক রাজেশ দেববর্মা এক বিবৃতিতে এ খবর জানিয়ে রাজ্য দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন।

জাতীয় কুংফু থেকে পদক জয়ীরা আগরতলায় ফিরেছেন
Tags:
Releated Posts
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…
বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…
ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে
নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…


















