News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় কুংফু থেকে পদক জয়ীরা আগরতলায় ফিরেছেন
Image

জাতীয় কুংফু থেকে পদক জয়ীরা আগরতলায় ফিরেছেন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর।। পদক বিজয়ী কুংফু খেলোয়াররা আগরতলায় ফিরেছেন। উত্তরপ্রদেশের লখণৌতে সদ্য সমাপ্ত ১৪ তম জাতীয় কুংফু প্রতিযোগিতায় ত্রিপুরার খেলোয়াররা দারুন সাফল্য অর্জন করেছে। তিনটি স্বর্ণ, পাঁচটি রৌপ্য ও আটটি ব্রোঞ্জ পদকসহ মোট ১৬ টি পদক নিয়ে রাজ্য দলের খেলোয়াড়রা আজ রেলপথে আগরতলায় ফিরে এসেছেন। এবারকার জাতীয় আসরে এডউইন দেববর্মা, সুদীপ ভৌমিক স্বরূপা শীল স্বর্ণপদক পেয়েছে। অহানি দেববর্মা, শিয়ারী দেববর্মা, সমরেশ দেববর্মা, অগাস্ট দেববর্মা রৌপ্য পদক পেয়েছে। এছাড়া, দিয়া দে,  সঞ্চিতা দেবনাথ, চন্দ্র মিতা রায়, সরূপা শীল, অমিত দেববর্মা, জোসেফ দেববর্মা, সাহিল দেববর্মা, আমচায় দেববর্মা পেয়েছে ব্রোঞ্জ পদক। রাজ্য সংস্থার সম্পাদক রাজেশ দেববর্মা এক বিবৃতিতে এ খবর জানিয়ে রাজ্য দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top