News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সূর্যমণিনগরে কংগ্রেসের পদযাত্রায় দুসৃকতীদের হামলা, গাড়ি ভাঙচুর, আহত তিন
Image

সূর্যমণিনগরে কংগ্রেসের পদযাত্রায় দুসৃকতীদের হামলা, গাড়ি ভাঙচুর, আহত তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ কংগ্রেসের ভারত জুড়ো ত্রিপুরা বাঁচাও কর্মসূচিতে শাসক দলের দুর্বৃত্তদের অতর্কিত হামলার অভিযোগ৷ আহত হয় কংগ্রেস দলের বেশ কয়েকজন কর্মী৷ ঘটনা ১৮ সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ণ এলাকায়৷ জানা যায়, শুক্রবার সকালে কংগ্রেসের এই পদযাত্রাটি শুরু হওয়ার পর একাধিকবার বাধা দেওয়ার চেষ্টা করেছে স্থানীয় দুর্বৃত্তরা৷ কিন্তু মিছিলটি এগিয়ে গেলে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছাতেই স্থানীয় মন্ডল সভাপতি মান্তু দেবনাথের নেতৃত্বে দুর্বৃত্তরা পদযাত্রার উপর হামলা করে বলে অভিযোগ৷ ভাঙচুর করা হয় কংগ্রেসের গাড়িটি৷ দুর্বৃত্তদের মারধরে আহত হয় শান্ত পাল নামে এক কংগ্রেস কর্মী সহ গাড়ি চালক৷ তাদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে৷ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন প্রদেশ কংগ্রেসের ভারত জড়ো ত্রিপুরা বাঁচাও কর্মসূচিতে রাজ্য জুড়ে দুষৃকতী হামলায় আহত হয়েছেন একাধিক কর্মী৷  ভাঙ্গা হয় গাড়ি৷ মানুষের স্বার্থে কথা বলতে দিচ্ছে না শাসক দল৷ এরা ভীত সন্ত্রস্ত৷ তাই এই আক্রমণ চালাচ্ছে৷ অথচ পুলিশ মন্ত্রী কোন রাজনৈতিক আক্রমণ হচ্ছে না বলে প্রচার চালাচ্ছে৷ মিথ্যাবাদীর দল শাসক দল৷ ভদ্র লোকের মুখোশ পড়ে কেউ শয়তানী করলে মানুষ জবাব দেবে বলে হুশিয়ারী দেন তিনি৷ কংগ্রেস দল চুপ করে বসে থাকার পাত্র নয়৷ এর যোগ্য জবাব দেওয়া হবে বলে জানান বিধায়ক সুদীপ রায় বর্মণ৷ এই ঘটনার জের ধরে পরে কংগ্রেস নেতারা আক্রান্ত কর্মীদের সঙ্গে নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয়ে যায়৷ এই ঘটনার প্রতীবাদ জানিয়ে নিরাপত্তা প্রদানের দাবী জানান৷ কংগ্রেস নেতা আশিস কুমার সাহা, প্রাক্তন পিসিসি সভাপতি গোপাল রায় সহ অন্যান্য কংগ্রেস নেতারা এই ডেপুটেশন প্রদানে উপস্থিত ছিলেন৷ প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা বলেন রাজ্যে বিরোধীদের কোন কর্মসূচী করতে দিচ্ছে না শাসক দলের দুর্বৃত্তরা৷ তারা নিজেরাই গোষ্ঠীতে বিভক্ত হয়ে রয়েছে৷ সোনামুড়ায় দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা তারই প্রমাণ৷ পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও সরব হন কংগ্রেস নেতা আশিস কুমার সাহা৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top