News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতে তীর্থ করতে এসে অস্বাভাবিক মৃত্যু বাংলাদেশীর
Image

ভারতে তীর্থ করতে এসে অস্বাভাবিক মৃত্যু বাংলাদেশীর

বালুরঘাট, ২৫ নভেম্বর (হি. স.) : তীর্থ শেষ করে দেশ ফেরার দিনই অস্বাভাবিক ভাবে মৃত্যু হল এক বাংলাদেশের প্রৌঢ়ার। মৃতার নাম শ্রীমতী নয়ন বালা (৫৭)। বাড়ি বাংলাদেশের বগুড়া জেলার চাঁদমুয়া হরিপুর।

জানা গিয়েছে, গত ২ নভেম্বর বাংলাদেশ থেকে ভারতে তীর্থ করতে আসেন মধুসূদন দাস ও তার স্ত্রী শ্রীমতি নয়ন বালা। পাসপোর্ট ও ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে আসেন। বাংলাদেশ থেকে ভারতে তীর্থ করতে সব মিলিয়ে আসে ৫৭ জন। ভারতের বিভিন্ন তীর্থস্থান পরিদর্শনের পর বৃহস্পতিবার হিলি আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার কথা ছিল সকলের৷ এদিকে সকালে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম এলাকায় বাস আসার কিছু পরই বাসে অসুস্থ হয়ে পড়ে নয়নবালাদেবী। অন্য যাত্রীরা ওই বাংলাদেশী মহিলাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে৷ শুক্রবার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। এদিকে মৃতদেহটি বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র করার পক্রিয়া শুরু করেছে পরিবার। এদিন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হচ্ছে বালুরঘাট জেলা হাসপাতালে।

Releated Posts

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top