News Flash

  • Home
  • দেশ
  • অরবিন্দ কেজরিওয়াল ও আপ নেতৃত্ব পাপ করেছে : মনোজ তিওয়ারি
Image

অরবিন্দ কেজরিওয়াল ও আপ নেতৃত্ব পাপ করেছে : মনোজ তিওয়ারি

নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): ‘কেজরিওয়ালকে হত্যার ষড়য্ন্ত্র করছে বিজেপি’, দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার এই অভিযোগের জবাব দিলেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি। তিনি আক্রমণ শানিয়ে বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল ও আপ নেতৃত্ব পাপ করেছে। শুক্রবার সকালে এক সাংবাদিক সম্মেলনে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বলেছেন, “মনোজ তিওয়ারি সরাসরি কেজরিওয়ালকে হুমকি দিয়েছেন, যা স্পষ্ট করে দেয় যে বিজেপি (দিল্লির মুখ্যমন্ত্রী) অরবিন্দ কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্র করছে… নির্বাচন কমিশনে অভিযোগ জানাব আমরা, এফআইআরও দায়ের করব।”

সিসোদিয়ার এই মন্তব্যের প্রেক্ষিতে মনোজ তিওয়ারি এদিন সকালেই সাংবাদিক সম্মেলন করে বলেছেন, “আমি শুধুমাত্র কেজরিওয়ালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। তাঁর দলের বিধায়কদের মারধর করা হচ্ছে এবং দলের একজন কর্মী মারা গিয়েছেন, পরিস্থিতি আমার কাছে উদ্বেগজনক। আপ-এর হত্যা ও হত্যার হুমকির এই স্ক্রিপ্টটি পুরানো, শুধুমাত্র বছরের পরিবর্তন হয়, তাঁদের অভিযোগ একই থাকে।”

এদিকে, দিল্লির রাজৌরি গার্ডেনের বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে আম আদমি পার্টি (আপ)-র নেতা সন্দীপ ভরদ্বাজের। সন্দীপের মৃত্যু প্রসঙ্গে মনোজ তিওয়ারি বলেছেন, “আমি বিশ্বাস করি এটি আত্মহত্যা নয়, খুন। সন্দীপ ভরদ্বাজকে টিকিট নিশ্চিত করা হয়েছিল। তিনি মোটেও আত্মহত্যা করেননি। সেই আসনের টিকিট বিক্রি হয়েছে বলেও জানা যাচ্ছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়াও খুনের মতো। আপ প্রধান ও আপ নেতৃত্ব পাপ করেছে।” এ প্রসঙ্গে সিসোদিয়া বলেছেন, আপনারা টিকিটকে মৃত্যুর সঙ্গে যুক্ত করতে পারেন না। এটা ঠিক নয়।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top