নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৩ নভেম্বর৷৷ দীর্ঘ দুই বছর ধরে পানীয় জলের জন্য হাহাকার করার পর অবশেষে বাধ্য হয়ে এলাকার পাম্প মেশিনের ঘরে তালা দিলো ক্ষুব্ধ গ্রামবাসীরা৷
ঘটনা উত্তর জেলার যুবরাজনগর বিধানসভার রাজনগর গ্রামে৷ ঘটনার বিবরণে গ্রামবাসী ও পাম্প অপারেটর থেকে জানা গেছে, দীর্ঘ দুই বছর ধরে গ্রামের তিন নম্বর ওয়ার্ড এলাকার একটা অংশের ৪৫ টি পরিবার পানীয় জল পাচ্ছেন না৷ যা নিয়ে বিভিন্ন সময়ে পঞ্চায়েত থেকে শুরু করে গ্রামের প্রধান অঞ্জনা নাথ, উপপ্রধান রাকেশ নাথ, এলাকার মেম্বার মানিক নাথ সহ বেশ কয়েকজন নেতা নেত্রীকে জানানো হয়৷ কিন্তু বিগত দুই বছর ধরে কোন সমাধান সূত্র বের হয়নি৷
অবশেষে বাধ্য হয়ে গত ২০ নভেম্বর সানীয়রা ক্ষোভে পাম্প ঘরে তালা ঝুলিয়ে দেন৷ পরবর্তীতে পাম্প অপারেটর থেকে এই খবর যায় রাজনগর পঞ্চায়েত অফিস সহ ধর্মনগর মহকুমার ওয়াটার রিসোর্স সেন্টার৷সানীয় গ্রামবাসীদের অভিযোগ,তারা জলের অভাবে কৃষিকাজ করতে পারছেন না৷ফসলকৃত আনাজ জলের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে৷ তাই তারা বাধ্য হয়ে পাম্প ঘরে তালা দিয়েছেন৷
এদিকে এই খবর সংগ্রহের সময় গ্রামের কিছু অতি উৎসাহী ও নিজেদের শাসকদলের নেতা জাহির করা কিছু যুবক সংবাদ সংগ্রহে বাঁধা দেয়৷ তারা জানায় তাদের গ্রামের সমস্যা তারা নিজেরা সমাধান করবে৷এখানে সংবাদ মাধ্যমের কোন প্রয়োজন নেই৷ এই হুলিয়া জারির নেতৃত্বরা বুক ফুলিয়ে তাদের নাম জানিয়ে বলে, তারা হলো রবীন্দ্র দেবনাথ, সুনিল নাথ ও কৃষ্ণ দেবনাথ৷ তারা এই সংবাদ সংগ্রহের বিষয়টিকে একটি অন্য রূপ দেওয়ার চেষ্টাও চালিয়ে ছিল৷ কিন্তু তারা ব্যর্থ হয়ে সেখান থেকে পালিয়ে যায়৷ এদিকে এই পাম্প মেশিন ঘরে তালা দেওয়ার বিষয়ে ধর্মনগর মহকুমার ওয়াটার রিসোর্স অফিসে যোগাযোগ করে জানা যায়, এই বিষয়ে তারা অবগত আছেন৷দীর্ঘদিন ধরে ঐ এলাকার একটি অংশের লোকজন পানীয় জলের সমস্যায় রয়েছেন বলেও তাদের কাছে খবর রয়েছে৷
এই বিষয়ে দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার রুপম অধিকারী জানান, সম্পূর্ণ বিষয়টি দপ্তরের নজরে রয়েছে৷ গ্রামের মানুষের সমস্যার কথা মাথায় রেখে একটি ওয়ার্ক অর্ডার করা হয়েছে যার কাজ দ্রুত শুরু হবে৷ এদিকে এই ঘটনায় সংবাদ মাধ্যমের উপস্থিতি টের পেয়ে গ্রাম পঞ্চায়েত সহ ধর্মনগর মহকুমার ওয়াটার রিসোর্স দপ্তরের কর্মীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে৷

পানীয় জলের জন্য হাহাকার, মেশিন ঘরে তালা এলাকাবাসীর
Tags:
Releated Posts
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…
রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক
নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…
ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত
আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…
সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়
নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…


















