News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফটিকরায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বারোপ কংগ্রেস নেতৃত্বের
Image

ফটিকরায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বারোপ কংগ্রেস নেতৃত্বের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ ফটিকরায় বিধানসভা এলাকায় কংগ্রেসের শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করলেন ব্লক কংগ্রেস নেতৃবৃন্দ৷  ফটিকরায়  ব্লক কংগ্রেসের অফিসে কংগ্রেস দলের পক্ষ থেকে এক সাংবাদিক  সম্মেলনের আয়োজন করা হয় ৷ সাংবাদিক  সম্মেলনে উপস্থিত ছিলেন  কংগ্রেস নেতা শ্যামল কান্তি ভট্টাচার্য, নীলকান্ত বিশ্বাস সহ অন্যান্যরা৷ সাংবাদিক  সম্মেলনে  কংগ্রেস নেতা শ্যামল কান্তি ভট্টাচার্য বর্তমান শাসক দল বিজেপির বিভিন্ন  কাজকর্মের কড়া সমালোচনা করেন৷ পাশাপাশি সাংবাদিক সম্মেলনে আরো অভিযোগ করে বলেন রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নারী নির্যাতন, খুন,সন্ত্রাস, সাংবাদিক আক্রান্তের ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে চলেছে৷ তিনি আরো বলেন, ২০২৩ নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দল এইসব বিষয়গুলো নিয়ে সরব হবে৷ আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি দলকে উপযুক্ত জবাব দিতে সকল কংগ্রেস নেতাকর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ প্রয়াস নিয়ে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ ফটিকরায় বিধানসভা সহ পার্শবর্তী এলাকাগুলিতেও কংগ্রেসের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করার উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন৷

Releated Posts

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top