News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাকা ধান নষ্ট করে দিচ্ছে ইঁদুর, ত্রিশাবাড়িতে কৃষকদের মাথায় হাত
Image

পাকা ধান নষ্ট করে দিচ্ছে ইঁদুর, ত্রিশাবাড়িতে কৃষকদের মাথায় হাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ ধানের জমিতে  ইঁদুরের থাবায় ক্ষতিগ্রস্ত কৃষকরা৷ ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণের দাবি করেছেন কৃষি দপ্তরের কাছে৷ ঘটনা তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তরের অধীন ত্রিশাবাড়ি এলাকায়৷  তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তরের অধীনে রয়েছে কৃষি প্রধান এলাকা ত্রিশা বাড়ি৷ ওই এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ফসলি জমি৷ প্রত্যেকটি বসবাসকারী পরিবারগুলির মধ্যে বেশিরভাগ পরিবারেই কৃষির উপর নির্ভর করে সংসারের যাবতীয় ভরণ পোষণ জুটিয়া আসছে আদিকাল থেকে৷ এই মরসুমের ওই এলাকার কৃষকরা প্রতি কানিতে ১১ হাজার টাকা ব্যায় করে লাভের আশায় রোপন করেছিলেন জমিতে ধানের বীজ৷ ধান ফলন হতেই এক ধরনের ইঁদুর জমিতে থাবা বসিয়ে তাণ্ডব চালায়৷ ধানের জমিতে মাটি খুঁড়ে ধান গাছ কেটে নষ্ট করে দিয়েছে বহু কৃষকের জমির ধান৷ আর এর ফলে যেখানে প্রতি কানিতে কৃষকরা ধান পেত ২০ থেকে ২২ মন সেখানে ইদুরের থাবা বসানোর কারণে চৌদ্দ মনের বেশি ধান পাওয়া যায়নি৷ এদিকে মহিলা কৃষক জানান, অগ্রহায়ণ মাসে ধান কাটে ঘরে তোলা শুরু করে দিয়েছে৷ ইঁদুরের থাবা তাদের কাল হয়ে দাঁড়িয়েছে৷ প্রতি কানিতে নিজের পারিশ্রমিক বাদ দিয়ে অন্যান্য শ্রমিকের খরচা এবং জমির পরিচর্যা বাবদ খরচা প্রায় ১১ হাজার টাকা৷ যদি গত বছর এর তুলনায় এক হাজার টাকা খরচা বেশি হলেও উৎপাদিত ধানের পরিমাণ সাত আট মন কম হয়েছে৷ কারণ ধানের জমিতে ইঁদুর যদি থাবা না বসাতো তবে আশানুরূপ ধান ঘরে তুলতে পারতো৷ তবে এই মহিলা কৃষক আরো জানান, সরকারিভাবে কোন সাহায্য এখন পর্যন্ত পৌঁছায়নি তাদের কাছে৷ প্রত্যেকটি প্রতিগ্রস্ত কৃষক পরিবারই চাইছে সরকারিভাবে যেন ক্ষতিপূরণ দেওয়া হয়৷

Releated Posts

ভীমরুলের হামলায় আহত ৩ ছাত্র, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৩১ জুলাই: খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ভীমরুলের আক্রমণে তিনজন ছাত্র আহত হয়েছে। ওই ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

স্কুল ছুটির সময় বিশ্রামগঞ্জ–মেলাঘর সড়কে তীব্র যানজট, ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি

আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের লালটিলা ডন বসকো স্কুলের সামনে প্রতিদিন স্কুল ছুটির সময় তীব্র যানজটের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 31, 2026

দীর্ঘদিনের দুর্গাপূজার স্থান দখল ও বিক্রির চেষ্টার অভিযোগ, প্রতিবাদে যোগেন্দ্রনগরের বাসিন্দারা

আগরতলা, ৩১ জুলাই: আগরতলার যোগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় প্রায় ২৫ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসা একটি খালি…

ByByReshmi Debnath Jul 31, 2026

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ টিটিএএডিসি-র সিইএমের, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ

আগরতলা, ৩১ জুলাই: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রধান কার্যনির্বাহী সদস্য (সিইএম) রুনিয়েল দেববর্মা শুক্রবার রাজভবনে…

ByByTaniya Chakraborty Jul 31, 2026
Scroll to Top