News Flash

  • Home
  • দিনের খবর
  • লখনউ-তে কেন্দ্রীয় মন্ত্রীর ভাইপোর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
Image

লখনউ-তে কেন্দ্রীয় মন্ত্রীর ভাইপোর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

লখনউ, ২৩ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের লখনউ-তে অস্বাভাবিক মৃত্যু হল কেন্দ্রীয় মন্ত্রীর ভাইপোর। বুধবার ঘর থেকে উদ্ধার হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর ভাইপোর ঝুলন্ত দেহ।প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন মন্ত্রীর ভাইপো। কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোরের ভাইপোর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম নন্দ কিশোর। পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে মন্ত্রীর আর এক ভাইপো নন্দের দেহ ঝুলতে দেখেন। তিনিই তাঁর দেহ নামিয়ে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নন্দ কিশোরের ছেলে জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই বিচলিত ছিলেন তাঁর বাবা। জমি-বাড়ির ব্যবসা ছিল নন্দের। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মোহনলালগঞ্জের বিজেপি সাংসদ কৌশল কিশোর।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top