News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ডেন্টাল কলেজ স্থাপনের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরায় ডেন্টাল কলেজ স্থাপনের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ২২ নভেম্বর (হি. স.) : ত্রিপুরায় ডেন্টাল কলেজের জন্য প্রস্তাবিত স্থানটি আজ মঙ্গলবার পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর(ডা:) মানিক সাহা। এদিন তিনি আইজিএম হাসপাতালের জি+৭ বিল্ডিংটি পরিদর্শন করেছেন। সেখানেই খুব শীঘ্রই ডেন্টাল কলেজ চালু হতে যাচ্ছে। ওই বহুতলের গ্রাউন্ড ফ্লোর, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তলায় এই কলেজটি চালু করা হবে। পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী ডেন্টাল কলেজ চালু করার যাবতীয় পরিকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন দিকগুলি খতিয়ে দেখে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। পরিদর্শন শেষে আইজিএম হাসপাতালের মেডিক্যাল সুপারের কার্যালয়ে মুখ্যসচিব জে কে সিনহা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব ডা. দেবাশিস বসু, স্বাস্থ্য অধিকর্তা ডা. শুভাশিস দেববর্মার উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।সভায় মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় ডেন্টাল কলেজ স্থাপনের যে উদ্যোগ নেওয়া হয়েছে তাকে সবার সম্মিলিত প্রচেষ্টায় সফল করে তুলতে হবে। এক্ষেত্রে যাবতীয় প্রক্রিয়াগত দিকগুলি দ্রুত শেষ করার উপর মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন। ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়ার নির্দেশিকা অনুসারে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরিকাঠামোগত উন্নয়ন সহ চিকিৎসাজনিত যন্ত্রপাতি বসানোর বিষয়টিও সভার আলোচনায় প্রাধান্য পায়। সভায় আইজিএম হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. শর্মিলা সরকার, ত্রিপুরা মেডিক্যাল সার্ভিসের উপঅধিকর্তা ডা. রাজেশ আচার্য, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দিলীপ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন। 

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top