আগরতলা, ২২ নভেম্বর (হি. স.) : ত্রিপুরায় ডেন্টাল কলেজের জন্য প্রস্তাবিত স্থানটি আজ মঙ্গলবার পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর(ডা:) মানিক সাহা। এদিন তিনি আইজিএম হাসপাতালের জি+৭ বিল্ডিংটি পরিদর্শন করেছেন। সেখানেই খুব শীঘ্রই ডেন্টাল কলেজ চালু হতে যাচ্ছে। ওই বহুতলের গ্রাউন্ড ফ্লোর, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তলায় এই কলেজটি চালু করা হবে। পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী ডেন্টাল কলেজ চালু করার যাবতীয় পরিকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন দিকগুলি খতিয়ে দেখে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। পরিদর্শন শেষে আইজিএম হাসপাতালের মেডিক্যাল সুপারের কার্যালয়ে মুখ্যসচিব জে কে সিনহা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব ডা. দেবাশিস বসু, স্বাস্থ্য অধিকর্তা ডা. শুভাশিস দেববর্মার উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।সভায় মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় ডেন্টাল কলেজ স্থাপনের যে উদ্যোগ নেওয়া হয়েছে তাকে সবার সম্মিলিত প্রচেষ্টায় সফল করে তুলতে হবে। এক্ষেত্রে যাবতীয় প্রক্রিয়াগত দিকগুলি দ্রুত শেষ করার উপর মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন। ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়ার নির্দেশিকা অনুসারে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরিকাঠামোগত উন্নয়ন সহ চিকিৎসাজনিত যন্ত্রপাতি বসানোর বিষয়টিও সভার আলোচনায় প্রাধান্য পায়। সভায় আইজিএম হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. শর্মিলা সরকার, ত্রিপুরা মেডিক্যাল সার্ভিসের উপঅধিকর্তা ডা. রাজেশ আচার্য, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দিলীপ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

ত্রিপুরায় ডেন্টাল কলেজ স্থাপনের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Tags:
Releated Posts
রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ
আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…
ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…
মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা
আগরতলা, ১৩ জুন: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…


















