News Flash

  • Home
  • দেশ
  • আই এস এফের হাতে আক্রান্ত তৃণমূল নেতা, উত্তেজনা ভাঙরে
Image

আই এস এফের হাতে আক্রান্ত তৃণমূল নেতা, উত্তেজনা ভাঙরে

ভাঙর, ২২ নভেম্বর (হি. স.) : দক্ষিন ২৪ পরগনার ভাঙরের মধ্য ঘটকপুকুরে ভাঙড়ের বর্ষীয়ান তৃণমূল নেতাকে মারধর করার অভিযোগ। অভিযোগ আইএসএফ কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় আহত তৃণমূল নেতা আইনাল মোল্লা গুরুতর আহত অবস্থায় বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার সকালে আইনাল মোল্লা দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ পেয়ে মধ্য ঘটকপুকুরে গেলে অভিযুক্তদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। পরে রাস্তায় ফেলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা। অপরাধীদের শাস্তির দাবি জানান তিনি। ঘটনার প্রতিবাদ হানিয়ে মঙ্গলবার বিকালে ঘটকপুকুর এলাকায় ধিক্কার মিছিল করবে এলাকার তৃণমূল নেতৃত্ব।

Releated Posts

টিআইএমএস পরিদর্শনে বাধা, গৃহবন্দি বিআরএস নেতা হরিশ রাও

হায়দরাবাদ, ১৯ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানার বিধানসভায় বিআরএসের উপনেতা টি. হরিশ রাও এবং দলের কয়েকজন নেতাকে বুধবার গৃহবন্দি করেছে…

ByByNews Desk Aug 19, 2026

আরএসএস প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতির দাবি, কার্নি সরকারকে ১০০-র বেশি সংগঠনের চিঠি

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 19, 2026

তামিলনাড়ুতে স্বাস্থ্যবিমার কভার পাঁচগুণ বাড়িয়ে ২৫ লক্ষ টাকা, বিধায়কদের গাড়ি ও ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ১৯ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় বুধবার মুখ্যমন্ত্রীর সমন্বিত স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় বার্ষিক স্বাস্থ্যবিমা কভার…

ByByNews Desk Aug 19, 2026

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ জনের মৃত্যু

কলকাতা, ১৯ আগস্ট (আইএএনএস): কলকাতার মধ্যাঞ্চলের মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top