News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপাহীজলা জেলা ভিত্তিক সুশাসন মেলা ও লাভার্থী সম্মেলন অনুষ্ঠিত
Image

সিপাহীজলা জেলা ভিত্তিক সুশাসন মেলা ও লাভার্থী সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২১ নভেম্বর৷৷ প্রতি ঘরে সুশাসন কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার সিপাহীজলা জেলা ভিত্তিক সুশাসন মেলা ও লাভার্থী সম্মেলন অনুষ্ঠিত হয় বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে৷সিপাহীজলা জেলার লাভার্থী, মহিলা স্বসহায়ক দলের সদস্য থেকে শুরু করে বিভিন্ন অংশের মানুষ এই সম্মেলনে অংশগ্রহণ করেন৷ অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথির আসন অলংকৃত করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ তাছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী রামপ্রসাদ পাল, বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মণ, বিধায়ক সুভাষ চন্দ্র দাস,সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলা শাসক বিশ্বশ্রী বি, বিশিষ্ট সমাজসেবক গৌরাঙ্গ ভৌমিক ও দেবব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা৷এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিভিন্ন বেনিফিশিয়ারি দের সাথে সরাসরি কথা বলেন৷ আত্মনির্ভর ত্রিপুরা রাজ্যে গড়ার দিকে সরকার সঠিক দিশায় কাজ করছে৷রাজ্যে ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প গুলো সাধারণ মানুষের স্বার্থে করা হয়েছে৷ এতে জনগণ খুবই খুশি৷ তাছাড়া মহিলা ক্ষমতায়নের সরকার গ্রামীন জীবিকা মিশনের মাধ্যমে ব্যাঙ্ক থেকে ঋন প্রদান করে গ্রামীন মহিলাদের রোজগারের ব্যবস্থা করছেন৷ মহিলারা আত্মনির্ভর হলে আত্মনির্ভর সমাজ হবে, তবেই আত্মনির্ভর ত্রিপুরা গড়া সম্ভব হবে৷২০১৭ত্ত১৮ তে যেখানে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য ছিলেন ৩৯ হাজার ৮২৪ জন৷ বর্তমানে স্বনির্ভর গোষ্ঠীতে সদস্য সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার৷২০১৭ত্ত১৮ ঋন প্রদান করা হয়েছিল ৪.৯৬ কোটি টাকা৷ বর্তমানে এ পর্যন্ত ঋন প্রদান করা হয়েছে ৫৬০.৩৬ কোটি টাকা৷ মহিলাদের আত্ম সামাজিক উন্নয়নের পাশাপাশি সমাজে মহিলা সংক্রান্ত অপরাধের মাত্রা কমে গেছে৷ সরকার চাকরির ক্ষেত্রেও স্বচ্ছতা বজায় রেখে কাজ করছে৷ আগামী দিনে জে আর বিটি রেজাল্ট বের হবে৷ কিন্তু সরকারের উন্নয়ন মূলক কাজকর্ম গুলো বিরোধীদের সহ্য হচ্ছে না৷ সরকার কে কালিমালিপ্ত করতে অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছে৷তার যোগ্য জবাব সাধারণ মানুষ দেবে৷ তাছাড়া অনুষ্ঠানে কারা মন্ত্রী রামপ্রসাদ পাল ও অন্যান্য অতিথিরা সরকারের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা করেন৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top