News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাঙ্খলপাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে খুশি এলাকাবাসী
Image

রাঙ্খলপাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে খুশি এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ নভেম্বর৷৷ বিগত বাম আমলে প্রত্যন্ত এলাকা সহ গ্রামীণ এলাকা গুলি উন্নয়নের কাজকর্ম একপ্রকার স্তব্ধ হয়ে গিয়েছিল৷ মানুষজন তিতিবিরক্ত হয়ে সরকার পরিবর্তন করার জন্য জোয়ার তুলেছিল৷ ওই সময়ে অর্থাৎ ২০১৮ সালের বিধানসভা  নির্বাচনের প্রাক্কালে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি দলের নেতৃত্ব’’রা৷ সেই মোতাবেক ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে তৎকালীন সময়ে বিজেপি দলের মনোনীত প্রার্থী ছিলেন কল্যাণী রায়৷ তখন তেলিয়ামুড়া  বিধানসভা কেন্দ্রের রাঙ্খল পাড়ার বিভিন্ন এলাকার রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ ওই সময়ের নির্বাচনে জয়ী হয়ে কল্যাণী রায় বিধায়িকা হন, পরে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক হিসেবে মনোনীত হয়৷ এরপরই রাঙ্খল পাড়ার বিভিন্ন এলাকার উন্নয়নের জন্য রাজ্য বিধানসভায় সোচ্চার হয়েছিলেন তিনি৷ সেই প্রতিশ্রুতি মতো ৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যায় করে তুইসিন্দ্রাই বাজার থেকে রাঙ্খল পাড়া  বাজার পর্যন্ত রাস্তা নির্মাণ করে দেওয়া হয় এলাকাবাসীর স্বার্থে৷ অন্যদিকে, বাবুরাম পাড়ায় একটি ছড়ার উপর ৫৬ লাখ ২০ হাজার টাকা ব্যায়ে একটি পাকা সেতু নির্মাণ করে দেওয়া হয় এর দ্বারা বাবুরাম পাড়া এলাকার প্রায় শতাধিক পরিবারের মানুষজনেরা উপকৃত৷ উল্লেখ্য থাকে, বাবুরাম পাড়ার বাসিন্দারা অধিকাংশই কৃষি জীবি৷ বর্তমানে তারা গাড়ি যুগে কৃষিজ ফসল বাজারে বাজারজাত করতে পারেন৷ তাছাড়া, দেবথাং এলাকায় আরও দুটি নতুন পাকা সেতু নির্মাণ করে দেওয়া হয়েছে এলাকাবাসীদের স্বার্থে৷ বর্তমানকালে রাঙ্খল পাড়ার বিভিন্ন এলাকার মানুষজনেরা অনায়াসে যাতায়াত করতে পারছে গাড়ি যুগে৷ কারণ, বর্তমান সরকারের আমলে রাঙ্খল পাড়া এলাকায় যোগাযোগ ব্যাবস্থার মানোন্নয়ন ঘটেছে এলাকার বিধায়িকা কল্যাণী রায়ের একান্ত প্রচেষ্টায়৷ এই সব প্রতিশ্রুতি গুলো বিধায়িকা কল্যাণী রায় এলাকাবাসীদের  দিয়েছিলেন গত নির্বাচনের প্রাক্কালে৷ তবে প্রতিশ্রুতি অনুযায়ী বিধায়িকাও  রাঙ্খল পাড়া এলাকায় উন্নয়ন ঘটিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে সবকা সাথ সবকা বিকাশের পরিচয় দিলেন৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top