নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ নভেম্বর৷৷ বিগত বাম আমলে প্রত্যন্ত এলাকা সহ গ্রামীণ এলাকা গুলি উন্নয়নের কাজকর্ম একপ্রকার স্তব্ধ হয়ে গিয়েছিল৷ মানুষজন তিতিবিরক্ত হয়ে সরকার পরিবর্তন করার জন্য জোয়ার তুলেছিল৷ ওই সময়ে অর্থাৎ ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি দলের নেতৃত্ব’’রা৷ সেই মোতাবেক ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে তৎকালীন সময়ে বিজেপি দলের মনোনীত প্রার্থী ছিলেন কল্যাণী রায়৷ তখন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের রাঙ্খল পাড়ার বিভিন্ন এলাকার রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ ওই সময়ের নির্বাচনে জয়ী হয়ে কল্যাণী রায় বিধায়িকা হন, পরে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক হিসেবে মনোনীত হয়৷ এরপরই রাঙ্খল পাড়ার বিভিন্ন এলাকার উন্নয়নের জন্য রাজ্য বিধানসভায় সোচ্চার হয়েছিলেন তিনি৷ সেই প্রতিশ্রুতি মতো ৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যায় করে তুইসিন্দ্রাই বাজার থেকে রাঙ্খল পাড়া বাজার পর্যন্ত রাস্তা নির্মাণ করে দেওয়া হয় এলাকাবাসীর স্বার্থে৷ অন্যদিকে, বাবুরাম পাড়ায় একটি ছড়ার উপর ৫৬ লাখ ২০ হাজার টাকা ব্যায়ে একটি পাকা সেতু নির্মাণ করে দেওয়া হয় এর দ্বারা বাবুরাম পাড়া এলাকার প্রায় শতাধিক পরিবারের মানুষজনেরা উপকৃত৷ উল্লেখ্য থাকে, বাবুরাম পাড়ার বাসিন্দারা অধিকাংশই কৃষি জীবি৷ বর্তমানে তারা গাড়ি যুগে কৃষিজ ফসল বাজারে বাজারজাত করতে পারেন৷ তাছাড়া, দেবথাং এলাকায় আরও দুটি নতুন পাকা সেতু নির্মাণ করে দেওয়া হয়েছে এলাকাবাসীদের স্বার্থে৷ বর্তমানকালে রাঙ্খল পাড়ার বিভিন্ন এলাকার মানুষজনেরা অনায়াসে যাতায়াত করতে পারছে গাড়ি যুগে৷ কারণ, বর্তমান সরকারের আমলে রাঙ্খল পাড়া এলাকায় যোগাযোগ ব্যাবস্থার মানোন্নয়ন ঘটেছে এলাকার বিধায়িকা কল্যাণী রায়ের একান্ত প্রচেষ্টায়৷ এই সব প্রতিশ্রুতি গুলো বিধায়িকা কল্যাণী রায় এলাকাবাসীদের দিয়েছিলেন গত নির্বাচনের প্রাক্কালে৷ তবে প্রতিশ্রুতি অনুযায়ী বিধায়িকাও রাঙ্খল পাড়া এলাকায় উন্নয়ন ঘটিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে সবকা সাথ সবকা বিকাশের পরিচয় দিলেন৷

রাঙ্খলপাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে খুশি এলাকাবাসী
Tags:
Releated Posts
বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের
আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…
নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…
জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী
কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…
দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা
আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…

















