News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে ধর্মনগরে বিক্ষোভ মিছিল ও ধর্না
Image

গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে ধর্মনগরে বিক্ষোভ মিছিল ও ধর্না

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২১ নভেম্বর৷৷  রাজ্যের দিকে দিকে নারী নির্যাতনের বিরুদ্ধে এবং নয় থেকে নববই ঊর্ধ শিশু বৃদ্ধাদের উপর ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে সারা সিপিআই (এম) দলের সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও ধর্না সংঘটিত হয় উত্তর জেলার ধর্মনগরে৷ সোমবার দুপুর একটায় ধর্মনগর সিপিআই(এম) মহকুমা অফিস থেকে মিছিলটি বের হয়ে ধর্মনগরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে এসে সমবেত হয় মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ের সামনে৷ সেখানে প্রায় ঘণ্টা খানেক ধর্না প্রদর্শন করা হয়৷এদিকে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের বিভাগীয় সম্পাদিকা বিধায়ক বিজিতা নাথ বলেন, রাজ্যে বিজেপি শাসনের অপদার্থতার বিরুদ্ধে সকলকে প্রতিবাদে সামিল অত্যন্ত প্রয়োজন৷ তাছাড়া রাজ্যের দিকে দিকে খুনি ও ধর্ষণকারী দোষীদের অবিলম্বে গ্রেফতার করার দাবি তুলেন৷সাথে মহকুমা পুলিশ আধিকারিকের সাথে দেখা করার দাবী জানান৷ সেই মোতাবেক মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা তাদের এক প্রতিনিধি দলের সাথে দেখা করেন এবং তাদের দাবি গুলি শুনেন৷ সেখান থেকে বেরিয়ে নারী সমিতির নেতৃত্বরা জানান, মহাকুমা পুলিশ আধিকারিক তাদের কথা শুনে রাজ্যে নারী নির্যাতন বন্ধে সকল ধরণের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন৷ এদিকে মহকুমা পুলিশ আধিকারিক জানান, নারী সমিতির নেতৃত্বরা রাজ্যে মহিলা সম্পর্কিত অপরাধ দমনে পুলিশকে নিরপেক্ষ ভাবে কাজ করার দাবী জানান৷সেই মোতাবেক তিনি তাদের আশ্বস্ত করে বলেন, পুলিশ নিরপেক্ষ ভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও করবে৷ অপরদিকে এদিনের এই বিক্ষোভ মিছিল ও ধর্না কর্মসূচীতে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সংগঠনের বিভাগীয় সম্পাদিকা বিধায়ক বিজিতা নাথ, জেলা সম্পাদিকা সাথী ভট্টাচার্য, সিপিআই(এম) জেলা সম্পাদক অমিতাভ দত্ত সহ অন্যান্যরা৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top