News Flash

  • Home
  • খেলা
  • মহিলা ক্রিকেটে প্রিয়াঙ্কার ৬ উইকেট তরুণ সংঘকে হারালো অনুরাগী
Image

মহিলা ক্রিকেটে প্রিয়াঙ্কার ৬ উইকেট তরুণ সংঘকে হারালো অনুরাগী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর।। বল হাতে বিধ্বংসী প্রীয়াঙ্কা সাহা। জীবনের সেরা বোলিং করে কলেজ পড়ুয়া ওই বোলারটি জয় এনে দেন ক্রিকেট অনুরাগীকে। সদর উন্মুক্ত মহিলা ক্রিকেটে। নরসুইংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ক্রিকেট অনুরাগী ১০ উইকেটে পরাজিত করে তরুণ সঙ্ঘকে। প্রীয়াঙ্কা বল হাতে ৬ উইকেট পেয়েছেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে প্রীয়াঙ্কার ঘুর্ণি ঝড়ের সামনে ‘‌তাসের ঘরের’‌ মতো ভেঙ্গে যায় তরুণ সঙ্ঘের ইনিংস।মাত্র ২০.‌৪ ওভার ব্যাট করে ২১ রানে গুটিয়ে যায় দল। দলের কোনও ক্রিকেটার ২ অঙ্করে রানে পা রাখতে পারেননি। দল সর্বোচ্চ ৯ রান পায় এতিরিক্ত খাতে। প্রীয়াঙ্কা জীবনের সেরা বোলিং করেন এদিন। ৭.‌৪ ওভার হাত ঘুরিয়ে ৪ টি মেডেন সহ ৪ রান খরচ করে বিপক্ষের ৬ টি উইকেট তুলে নেন। জবাবে খেলতে নেমে ক্রিকেট অনুরাগী ২ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। ঝুমকি দেবনাথ ১১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২ রানে এবং প্রীয়াঙ্কা সাহা ১ বল খেলে ১রানে অপরাজিত থেকে যান। অনুরাগী জয়লাভ করে ১০ উইকেটে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top