ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর।। বল হাতে বিধ্বংসী প্রীয়াঙ্কা সাহা। জীবনের সেরা বোলিং করে কলেজ পড়ুয়া ওই বোলারটি জয় এনে দেন ক্রিকেট অনুরাগীকে। সদর উন্মুক্ত মহিলা ক্রিকেটে। নরসুইংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ক্রিকেট অনুরাগী ১০ উইকেটে পরাজিত করে তরুণ সঙ্ঘকে। প্রীয়াঙ্কা বল হাতে ৬ উইকেট পেয়েছেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে প্রীয়াঙ্কার ঘুর্ণি ঝড়ের সামনে ‘তাসের ঘরের’ মতো ভেঙ্গে যায় তরুণ সঙ্ঘের ইনিংস।মাত্র ২০.৪ ওভার ব্যাট করে ২১ রানে গুটিয়ে যায় দল। দলের কোনও ক্রিকেটার ২ অঙ্করে রানে পা রাখতে পারেননি। দল সর্বোচ্চ ৯ রান পায় এতিরিক্ত খাতে। প্রীয়াঙ্কা জীবনের সেরা বোলিং করেন এদিন। ৭.৪ ওভার হাত ঘুরিয়ে ৪ টি মেডেন সহ ৪ রান খরচ করে বিপক্ষের ৬ টি উইকেট তুলে নেন। জবাবে খেলতে নেমে ক্রিকেট অনুরাগী ২ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। ঝুমকি দেবনাথ ১১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২ রানে এবং প্রীয়াঙ্কা সাহা ১ বল খেলে ১রানে অপরাজিত থেকে যান। অনুরাগী জয়লাভ করে ১০ উইকেটে।

মহিলা ক্রিকেটে প্রিয়াঙ্কার ৬ উইকেট তরুণ সংঘকে হারালো অনুরাগী
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

















