News Flash

  • Home
  • প্রধান খবর
  • বারাণসীর ঘাটের আদলে কলকাতাতেই গঙ্গা আরতি হবে : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Image

বারাণসীর ঘাটের আদলে কলকাতাতেই গঙ্গা আরতি হবে : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২১ নভেম্বর (হি. স.) : এবার বারাণসীর ঘাটের আদলে কলকাতাতেই হবে গঙ্গা আরতি । সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রশাসনিক বৈঠক থেকেই কলকাতা পুরসভা কর্তৃপক্ষকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর কথায়, “আমি চাই, গঙ্গা আরতির একটা জায়গা এখানে হোক। উত্তর প্রদেশে, দেশের বিভিন্ন জায়গায় গঙ্গা আরতি হয়। আমিও চাই, এখানেও এটা হোক। এমন একটা জায়গায় গঙ্গা আরতির ব্যবস্থা করতে হবে, যেখানে বসার জায়গা আছে। আরতি দেখতে গিয়ে হুড়োহুড়িতে লোক পড়ে যাবে না, কোনও মন্দির আছে, লোকে যেখানে শান্তির পীঠস্থান মনে করে, সেরকম একটা জায়গা দেখে গঙ্গা আরতি করার নির্দেশ দিচ্ছি কলকাতা পুরসভাকে।” এই ব্যবস্থাপনা করার জন্য দু-বছরের সময়সীমাও বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই রাজ্যের সৌন্দর্যায়নে একগুচ্ছ পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গার সৌন্দর্যায়ন, ঝুলন্ত রেস্তোরাঁ, ফোয়ারার সঙ্গে লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম সহ একাধিক ব্যবস্থাপনা করেছেন তিনি।
এদিন গঙ্গা আরতি ব্যবস্থাপনা করার নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রিন্সেপ ঘাটের ঠিকমতো রক্ষণাবেক্ষণ না হওয়ার জন্য মেয়র ফিরহাদ হাকিমের প্রতি ক্ষোভ প্রকাশও করেন মুখ্যমন্ত্রী। রীতিমতো ধমকের সুরে তিনি বলেন, “প্রিন্সেপ ঘাটের অবস্থা খুব খারাপ। ওখানে পৌষমেলা হয়। কলকাতার লোকেদের যাওয়ার কোনও জায়গা নেই। তাই এটা করেছিলাম। কেন সেটা মেরামত হচ্ছে না? কখনও অফিসার, কখনও মন্ত্রী, কখনও সরকার বদল হয়। কিন্তু নীতি তো বদল হয় না। কেন এটা নিয়মিত মনিটরিং হবে না?” প্রিন্সেপ ঘাটের পাশাপাশি হাওড়া থেকে নবান্ন যাওয়ার রাস্তার পরিচ্ছন্নতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

মন্ত্রী থেকে আমলাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমরা নিজেদের সমালোচনায় ব্যস্ত থাকছি। সবসময় নেতিবাচক কথা না বলে সদর্থক চিন্তা করতে হবে।” মন্ত্রীরা আসে যায়, কিন্তু নীতি একই থাকে। প্রত্যেককে নিজের দফতরের কাজ দেখতে হবে বলেও কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top