News Flash

  • Home
  • দেশ
  • “মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের পর পশ্চিমবঙ্গ’’, সভায় শুভেন্দু
Image

“মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের পর পশ্চিমবঙ্গ’’, সভায় শুভেন্দু

কলকাতা, ২১ নভেম্বর (হি. স.) : ফের পশ্চিমবঙ্গে সরকার ফেলার ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার ধর্মতলার সভা থেকে তিনি বলেন, ‘মানুষ দেখতে পাচ্ছে, যেতেই হবে, দেখতে থাকুন। দেখতে থাকুন, মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের পর পশ্চিমবঙ্গ। এর আগে একাধিকবার ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যে সরকার বদলের হুঙ্কার দিতে শোনা গেছে শুভেন্দু-সুকান্ত-দিলীপ ঘোষদের।

বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এদিন বলেন, ‘প্রচুর মহিলা, তারা ট্রেনে -বাসে চড়ে, এখানে এসেছেন। আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে যেভাবে অপমানজনক মন্তব্য করা হয়েছে, বাংলার মহিলারা জেগে উঠেছে। একের পর এক বাংলার মহিলাদের উপর অত্যাচার, এসএসসিতে যারা টেট পাশ করেও বসে আছে, মহিলারা বাচ্চা কোলে নিয়ে বসে আছে। পুলিশ তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। মহিলাদের উপর এই ধরণের অত্যাচার মহিলা সহ্য করবেন না বলেই, আজকে সব মহিলারা এসেছেন। পুলিশ যদি বাধা দেয় তাহলে কী করবেন, প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুলিশ যদি বাধা দেয়, আমাদেরও সেরকমভাবে চলবে।’ পাশাপাশি, এদিন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, অখিল গিরির বিরুদ্ধে প্রতিবাদে গলা মেলান।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top